অভিনয় ছেড়ে নয়া প্রোফেশন বেছে নিলেম জাহ্নবী

মুম্বই: সাতসকালে উঠে জিম যাওয়া নিত্যদিনের অভ্যাস অভিনেত্রী ক্যাটরিনা কাইফে৷ মঙ্গলবার সকালেও তাঁর পরিবর্তন হয়নি৷ কিন্তু এদিন জিমের সামনে যেতেই চমকে উঠলেন নায়িকা৷ সুন্দরীর জিমে হাজির নয়া রিসেপসনিস্ট৷ যদিও এটা নিতান্তই মামুলী ব্যপার৷ হতবাক হওয়ার আসল কারণ অন্য৷ আসলে চেয়ারে যে বসেছিলেন তিনি অচেনা কেউ নন, বরং তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধু৷

আরও পড়ুন: শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পরিচালকের

আসলে তিনি হলেন জাহ্নবী কাপুর৷ সম্প্রতি সুন্দরী এসেছিলেন ক্যাটরিনার জিমে৷ এসে দেখেন রিসেপসনিস্টের চেয়ারটা খালি, এবং সামনে রাখা ফোনটি বাজছে৷ তাই তিনি ফোন কানে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কথা বলতে৷ আর সেই সময়ই এন্ট্রি নেন ক্যাট৷ সময়ের বিন্দুমাত্র অপচয় না করে সটান ছবি তোলেন লাস্যময়ী৷ তারপর ইনস্টাগ্রামে আপলোড৷ নায়িকা লেখেন “আমার জিমের মধ্যে রিসেপসনিস্ট জাহ্নবী কাপুর”৷ এদিন সুন্দরী পরেছেন পিঙ্ক কালারের ফ্লোরেল প্রিন্টেট কূর্তি৷

আরও পড়ুন: OMG! কলকাতায় কাজ পেতে মিথ্যা কথা বলেছিলেন রুক্মিনীচলতি বছরেই মুক্তি পেতে চলেছে জাহ্নবীর ডেবিউ ফিল্ম ‘ধড়ক’৷ সিনেমাটিতে রয়েছেন শাহিদ কাপুরের ভাইব ইশান খট্টর৷ এই করণ জোহারের প্রযোজিত এই সিনেমাটি মারাঠি ছবি ‘সইরত’-এর রিমেক৷ পরিচালনায় শশাঙ্ক খৈতান৷

The post অভিনয় ছেড়ে নয়া প্রোফেশন বেছে নিলেম জাহ্নবী appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2LMc2u7
via IFTTT

Comments