অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের দ্রুত বাড়ি ছাড়তে নির্দেশ

কলকাতাঃ  চাকরি থেকে অবসরের পর দখল করে রাখা সরকারি আবাসনগুলি খালি করতে নির্দেশ দিল রাজ্য সরকার। শুধু নির্দেশ দেওয়াই নয়। বাড়ি ছাড়ার জন্যে আর কোনও সময়ই দিতে চায় না নগরোন্নয়ন দফতর। সেই মর্মে জারি করা হয়েছে নোটিশ। যত দ্রুত সম্ভব বাড়ি খালি করতে হবে। আর রাজ্য সরকারের এই নোটিশ পেয়েই মাথায় হাত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। নোটিশ দেওয়া হয়েছে বৈশাখী, বিচিত্রা, বনশ্রী, শ্রাবণী, ফাল্গুনী-সহ একাধিক সরকারি আবাসনগুলিতে।

নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, অবসরের পরও বছরের পর বছর ধরে এই সব আবাসনের ফ্ল্যাট দখল করে রাখা হয়েছে। একাধিকবার এই বিষয়ে জানানো হয়েছিল। বলা হয়েছিল দ্রুত বাড়ি ছাড়তে। কিন্তু বারবারই আবাসিকদের অনুরোধে সময়সীমা বাড়ানো হয়। কিন্তু, তাতেও কাজ হয়নি। তাই এবার সতর্কবার্তা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, খালি না করে দিলে তুলে দেওয়ার জন্য আইনি প্রক্রিয়া শুরু হবে। দফতর সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে মোট ২৫০ আবাসনকে এই নোটিশ দেওয়া হয়েছে।

নগরোন্নয়ন দফতরের আধিকারিকদের বক্তব্য, যাঁরা সরকারি চাকরি করছেন তাঁরা ফ্ল্যাট পাচ্ছেন না। অথচ অবসর নেওয়ার পর অনেকের ৫-৬ বছর ধরে ফ্ল্যাট দখল করে রাখা হয়েছে। অভিযোগ, এমনও অনেকে ফ্ল্যাট দখল করে আছেন যাঁরা কোনও দিন সরকারি চাকরি করেননি।

The post অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের দ্রুত বাড়ি ছাড়তে নির্দেশ appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2H7BXJ4
via IFTTT

Comments