১০ বছরের ছোট অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন দেশীগার্ল
মুম্বই: বলিউড থেকে সোজা হলিউডে পাড়ি৷ আর সেখানেও বিতর্কের রানি তিনি৷ হলিপাড়ায় আড়ি পাতলে এখন শোনা যাচ্ছে, চুপিসারে ডেট করছেন পিগি চপস৷ তাও আবার নিজের থেকে কম বয়সের এক অভিনেতার সঙ্গে৷
নায়িকার বর্তমান বয়স হল ৩৫৷ যার সঙ্গে ডেট করছেন তাঁর সঙ্গে বয়সের ব্যবধান ১০ বছরের৷ বিখ্যাত এই অভিনেতা হলেন নিক জোনস৷ ‘জুমানজি’, ‘কিংডম’, ‘নাইট অ্যাট দ্য মিউসিয়াম ২’ যারা দেখেছেন তাঁরা নিশ্চয় চিনবেন এই অভিনেতাকে৷ বছর ২৫-এর এই অভিনেতার সঙ্গে দীর্ঘ কয়েকমাস ধরেই ডেটিং করছে এই সুন্দরী৷ যদিও ভালোবাসার মাঝে বয়সের পার্থক্য কোন ম্যাটার করে না৷ অতীতে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্ক, সঈফ আলি খানের সঙ্গে অমৃতা সিংয়ের সম্পর্ক, কিমবা হলিউডের বিখ্যাত অভিনেতা হিউজ জ্যাকমানের সঙ্গে ডেবোরা-লি ফিউরন্যাসের সম্পর্ক হল প্রত্যক্ষ উদাহরণ৷

আরও পড়ুন: রূপোলি পর্দায় আসছেন ‘রঙ্গিলা রাজা’ বিজয় মালিয়া
সেদিক থেকে বিচার করলেন প্রিয়াঙ্কা এবং নিকের ডেটিংয়ের গুঞ্জন নিতান্তই নগন্য বিষয়৷ সূত্রের খবর, ২০১৭-র গালা ফেস্টিভ্যালে গিয়েই পরিচয় হয় এই দুই অভিনেতার৷ তারপর থেকেই বন্ধুত্ব এবং সম্প্রতি একে অপরের প্রতি নাকি দুর্বল হয়ে পড়েছেন৷ যদিও এ নিয়ে এখনই প্রকাশ্যে কিছুই মন্তব্য করেননি দুই তারকা৷

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন প্রিয়াঙ্কা সরকার
এদিকে অভিনেত্রী আর কয়েকমাসের মধ্যে বলিপাড়ায় ফিরতে চলেছেন। কারণ কিছুদিনের মধ্যেই শুরু হবে ‘ভারত’-এর শ্যুটিং৷ পরিচালক আলি আব্বাস জাফর৷ ফিল্মটিতে সলমন প্রিয়াঙ্কা ছাড়াও রয়েছেন তাব্বু, দিশা পাটানি, সুনীল গ্রোভারের মতো অভিনেতারা৷ ‘ভারত’ মুক্তি পাবে ২০১৯-এ৷
The post ১০ বছরের ছোট অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন দেশীগার্ল appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2xonFUX
via IFTTT
Comments
Post a Comment