পেনশন বুক চেক করতে পারবেন বাড়িতে বসেই

সরকারি কর্মীদের জন্য সুখবর৷ বিশেষ করে যাঁরা অবসরপ্রাপ্ত৷ কারণ, এবার ডিপোজিট করা টাকার হিসেব মিলবে ঘরে বসে৷ ভাবছেন কীভাবে?

‘উমঙ্গ’ অ্যাপটির মাধ্যমে৷ যেটির সাহায্যে ইউজাররা অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য হাতের নাগালে পেয়ে যাবেন মূহুর্তে৷ অ্যাপটি মোবাইল ফোনে ইনস্টল করতে পারবেন গ্রাহকরা৷ ডাউনলোড করা যাবে গুগল, অ্যাপল, উইনডোস থেকে৷ বৃহস্পতিবার এমনটাই জানায় সংস্থা৷ পুরো ব্যাপারটিতে সম্মতি জানিয়েছে EPFO (এমপ্লোয়িস প্রভিডেন্ট ফাণ্ড অর্গানাইজেশন)৷ অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা একাধিক সুবিধা পাবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ৷

উমঙ্গ মোবাইল অ্যাপের মাধ্যমে কীভাবে পেনসন বুক চেক করবেন-

অ্যাপটি ওপেন করলে একটি অপসান পাবেন গ্রাহক ‘ভিউ পাসবুক’৷ যেখানে ক্লিক করলে আপনার প্রয়োজন পড়বে পেনসান পেমেন্ট অর্ডার (PPO) এবং জন্মতারিখের (DOB)৷ PPO প্রত্যেক গ্রাহককে দেবে একটি করে নিজস্ব নম্বর৷ সমস্ত তথ্য দেওয়ার পর ফোনে একটি ওয়ান টাইম পাসওর্য়াড (OTP) পাবেন ইউজার৷ যেটি আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে পাঠানো হবে৷ OTP নম্বর দিলেই ‘পেনসনার পাসবুক’কে গ্রাহক দেখতে পাবেন তাঁর নিজস্ব নাম, জন্মতারিখ, পেনসান সংক্রান্ত যাবতীয় তথ্য৷

অন্যান্য সার্ভিস যা উমাং অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে-

EPFO র ই-সার্ভিসগুলি ইতিমধ্যেই উমঙ্গ অ্যাপে পেয়ে যাবেন অ্যাকাউন্ট হোল্ডাররা৷ যার মধ্যে থাকছে এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিসেস (EPF পাসবুক দেখার সুবিধা), জেনারেল সার্ভিস(সার্চ এস্টেবলিসমেন্ট, EPFO অফিস খোঁজা, ম্যাসেজের মাধ্যমে অ্যাকাউন্টের যাবতীয় তথ্য), পেনসনার সার্ভিসেস, ইলেকট্রনিক নো ইওয়র কাস্টমার সার্ভিসেস ইত্যাদি৷

The post পেনশন বুক চেক করতে পারবেন বাড়িতে বসেই appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2kBao1Z
via IFTTT

Comments