নিরাপত্তা পরিষদে ভারতীয় সেনার মৃত্যুর হার সবচেয়ে বেশি

নিউইয়র্ক: নিরাপত্তা পরিষদের শান্তিরক্ষা বাহিনী৷ বিভিন্ন দেশের সেনার জওয়ানদের নিয়ে তৈরি করা সেই বাহিনীতে ভারতের সেনাদের ভূমিকা প্রশংনীয়৷ সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে শান্তিরক্ষা বাহিনীতে ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যুর হার সর্বাধিক৷

১৯৪৮ সালে রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা বাহিনীর যাত্রা শুরু হয়৷ ৩৭৩৭ জন সেনাকে হারিয়েছে এই বাহিনী৷ তার মধ্যে ভারতীয় সেনা জওয়ানের সংখ্যা ১৬৩৷ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ জানাচ্ছে বিশ্বের যে কোনও দেশের চেয়ে এই সংখ্যা সবচেয়ে বেশি৷

আরও পড়ুন: পরীক্ষা শুরুর দিনেই বিনা নোটিসে বন্ধ হল স্কুল

গত ৭০ বছরে শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত ১৬৩জন ভারতীয় সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন বলে রিপোর্টে প্রকাশ৷ বর্তমানে নিরাপত্তা পরিষদে সেনা জওয়ান পাঠানোর সংখ্যাতালিকায় শীর্ষে ভারত৷ বিশ্বের বিভিন্ন জায়গায়, যেমন কঙ্গো, সাইপ্রাস, হাইতি, লেবানন, মধ্যপ্রাচ্য, দক্ষিণ সুদান ও পশ্চিম সাহারায় মোতায়েন রয়েছে শান্তিরক্ষা বাহিনী, যার মধ্যে অধিকাংশই ভারতীয় জওয়ান৷

মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘ শান্তিরক্ষা বাহিনী দিবস উদযাপিত হল৷ সেই দিবস উপলক্ষ্যেই এই রিপোর্ট প্রকাশিত হয়৷ ১২৪ টি ট্রুপের ৯৬হাজার জওয়ানকে সম্মান জানানো হয় এদিন৷ পাশাপাশি, বিশ্ব জুড়ে কর্মরত ১৫ হাজার বেসামরিক কর্মী ও ১৬০০ স্বেচ্ছাসেবককেও সম্মান জানানো হয় এদিন৷

আরও পড়ুন: ভিনরাজ্যে কাজে গিয়ে ফের শ্রমিকের মৃত্যু

২০১৮ সালে ৭০ তম শান্তিরক্ষী বাহিনী দিবস পর্যবেক্ষণ করছে রাষ্ট্রসঙ্ঘ৷ এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস৷

The post নিরাপত্তা পরিষদে ভারতীয় সেনার মৃত্যুর হার সবচেয়ে বেশি appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2snHcPq
via IFTTT

Comments