ব্যাংক ধর্মঘটের আগেই এটিএম শুষ্ক
কলকাতা: দু’দিনের ধর্মঘটের আগে কিছু এটিএম শুষ্ক হয়ে গিয়েছে বলে অভিযোগ৷ আজ বুধবার এবং আগামিকাল বৃহস্পতিবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে কর্মী এবং অফিসারদের ন’টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ।
বেতন বৃদ্ধির দাবিতেই মূলত এমন পদক্ষেপ। প্রাথমিক ভাবে আইবিএ ২শতাংশ হারে বেতন বৃদ্ধির যে অফার দিয়েছিল তা পুরোপুরি প্রত্যাখান করে ব্যাংক কর্মী ও অফিসারেরা।
আরও পড়ুন: ১৮ বছর হওয়ায় মরতে হল যুবককে
ব্যাংকের বিভিন্ন শাখায় ধর্মঘটের পাশাপাশি হঁশিয়ারি দেওয়া হয়েছে এটিএম অচল হবে বলে৷ ফলে ধর্মঘটের দু’দিন গ্রাহকদের ভোগান্তি হবে বলে আশংকা করা হচ্ছিল৷ কিন্তু তা শুরুর আগে থেকেই ভোগান্তি কার্যত শুরু হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷
আগামী দুদিন টাকা তোলা যাবে না বলে কিছু গ্রাহক মঙ্গলবার রাতে এটিএম থেকে টাকা তুলতে গিয়ে টাকা পাননি বলে অভিযোগ উঠেছে ৷ যদিও গ্রাহকদের এই হয়রানির জন্য ধর্মঘটীরা ব্যাংক কর্তৃপক্ষের দিকেই আঙুল তুলেছে৷ তাদের যুক্তি, এটিএমে টাকা ভরার দায়িত্ব বাইরের বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দিয়েছে ব্যাংক আর তার জন্য এই দশা৷
আরও পড়ুন: গভীর নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা
এদিকে মাসের শেষ দু’দিন ধর্মঘট ডাকায় বিভিন্ন সংস্থার কর্মচারীদের ঠিক সময়ে বেতন হবে কি না তা নিয়ে দুশ্চিন্তা দানা বাধে৷ তবে ধর্মঘটের কথা মাথায় রেখে বেশ কিছু বেসরকারি সংস্থা অবশ্য মঙ্গলবারই বেতন দিয়ে দিয়েছেন কর্মীদের। অন্যদিকে সরকারি কর্মচারীদেরও একাংশ বেতন পেয়ে গিয়েছেন ধর্মঘট শুরুর আগে৷
The post ব্যাংক ধর্মঘটের আগেই এটিএম শুষ্ক appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2Je8TVr
via IFTTT
Comments
Post a Comment