বিশ্বকাপ-গ্যালারিতে উপস্থিত থাকলে খুন হতে হবে সমকামীদের

মস্কো: ফুটবল শুধু মাত্র খেলা নয়৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে এক সুতোয় বাঁধার কাজ করে ফুটবল৷ ‘ফুটবলপ্রেমী’ শব্দটার মধ্যে দিয়ে বিশ্বের লক্ষ-কোটি মানুষ একাত্ম হন৷ মাত্র ১৩ দিনের ব্যবধানে রাশিয়াতে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় যুদ্ধ৷ কিন্তু সেখানে সমকামী এবং ট্রান্সজেন্ডারদের প্রবেশের উপর ফতোয়া জারি করল রাশিয়ান হুলিগানরা৷

ইংল্যান্ড এবং রাশিয়ান হুলিগানদের মধ্যে লড়াই বিশ্ব-ফুটবলের বহু পুরনো অধ্যায়৷ এবার সেই লড়াইয়ে ঢুকে পড়লেন সমকামী এবং ট্রান্সজেন্ডাররা৷ সমকামী ফুটবল ফ্যান গ্রুপকে হুমকি দিয়ে মেল করারও অভিযোগ উঠছে রাশিয়ান হুলিগানদের বিরুদ্ধে৷ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডারদের(এলজিবিটি) ফুটবল ফ্যান গ্রুপের এক সদস্য জানান, ‘আমাদের কাছে বেশ কয়েকটি বেনামি মেল এসেছে৷ যেগুলোতে বলা হয়েছে বিশ্বকাপের গ্যালারিতে উপস্থিত থাকলে তোমাদের জন্য ধারালো ছুরি অপেক্ষা করে রয়েছে৷’ পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ওই এলজিবিটি সদস্য৷

এর আগেও ব্রিটেনের সংবাদমাধ্যমের পক্ষ থেকে গে-ফ্যানদের সতর্ক করা হয়েছিল যে মাঠে বা মাঠের বাইরে হাতে হাত রেখে ঘোরাঘুরি করতে দেখলে তাঁদের উপর হামলা হতে পারে৷ মাঠে রাশিয়ান হুলিগানসদের বর্ণবিদ্বেষী মন্তব্য করার রেওয়াজ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন ইংরেজ ফুটবলাররা৷

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার অ্যাসলে ইয়ং জানিয়েছেন, ‘আমরা যখন মাঠে থাকব, জানিনা আমাদের প্রতিক্রিয়া কি হবে! আমরা এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছি৷ আশা রাখছি ফিফা যে কোনও ধরনের বর্ণবিদ্বেষী মন্তব্যকে কঠোরভাবে সামলাবে’৷ তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে হলিগানদের শক্ত হাতে মোকাবিলা করতে তৈরি তারা৷

The post বিশ্বকাপ-গ্যালারিতে উপস্থিত থাকলে খুন হতে হবে সমকামীদের appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2sshnOp
via IFTTT

Comments