রমজানে এমন ছবি! যৌন বিকৃতির রঙ চড়ানো হল বাবা-মেয়ের ছবিতে
মুম্বই: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট সাধারণত বিতর্ক থেকে দূরেই থাকেন। তবে নিজের মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে যে তিনি ট্রোলের শিকার হবেন, সেকথা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি আমির খান। মেয়ের সঙ্গে খুনসুটির ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর তার কমেন্ট বক্স ভরে গেল নিন্দুকদের কমেন্টে।
সম্প্রতি পরিবারের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন আমির। মেয়ে ইরা খানের সঙ্গেও একটি ছবি রয়েছে সেখানে। বাবা-মেয়ের সেই আদরের মুহূর্তের ছবিটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন আমির খান। বাবার বুকের উপর চেপে জামা ধরে টানছে ইরা। ছবি পোস্ট করতেই নিন্দার ঝড়। ছবিটিতে রীতিমত যৌন বিকৃতির রঙ চড়ানো হয়েছে।
রমজান চলাকালীন এমন পোস্ট করা উচিৎ নয়। এমন মন্তব্যও ছুঁড়ে দেওয়া হয়েছে ওই ছবির উদ্দেশে। রীতিমত অশ্লীল ভাষায় আমির খানের বিরুদ্ধে তোপ দেগেছেন অনেকেই। কেউ কেউ তাঁদের বাবা-মেয়ের সম্পর্ক তুলে কটু মন্তব্য করেছেন।
তবে অনেকেই কিন্তু অভিনেতার পাশে দাঁড়িয়েছেন ও এইসব ঘৃণ্য কমেন্টের প্রতিবাদ জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, এই সব জঘন্য কমেন্ট করা ব্যক্তিরা অমানবিক।
The post রমজানে এমন ছবি! যৌন বিকৃতির রঙ চড়ানো হল বাবা-মেয়ের ছবিতে appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2H6lftB
via IFTTT
Comments
Post a Comment