১৮ বছর হওয়ায় বিজেপি কর্মীকে মরতে হল

স্টাফ রিপোর্টার, পুরুলিয়া: বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পুরুলিয়ায়৷ মৃতের নাম ত্রিলোচন মাহাত৷ বছর ১৮-র ওই যুবকের বাড়ি পুরুলিয়ার বলরামপুর ব্লকের সুপুরডি গ্রামে৷ মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন৷

বিজেপির দাবি, ত্রিলোচনকে অপহরণ করে খুন করা হয়েছে৷ এই ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল৷ আর এক্ষেত্রে বিজেপির হাতিয়ার মৃতদেহের কাছ থেকে উদ্ধার এক টুকরো কাগজ ও মৃতের টি শার্টে বাংলায় একটি লেখা৷ দু’টিতেই স্পষ্ট বিজেপির রাজনীতি করার জন্য প্রাণ গেল ত্রিলোচনের৷

আরও পড়ুন: গভীর নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা

এখনও এই ঘটনায় তৃণমূলের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি৷ তবে সাতসকালে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ার রাজনৈতিক আবহাওয়া গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে৷

বিস্তারিত আসছে…

The post ১৮ বছর হওয়ায় বিজেপি কর্মীকে মরতে হল appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2L6sZyh
via IFTTT

Comments