রাহুলের সঙ্গে বলিউড ডিভাকে নিয়ে জল্পনা

মুম্বই: সদ্য সমাপ্ত আইপিএলে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি৷ আইপিএল কে এল রাহুলকে তারকা ব্যাটসম্যানের তকমা দিয়েছে৷ কিংস ইলেভেন পঞ্জাবের এক নম্বর ব্যাটসম্যান-কে এবার মুম্বইয়ের একটি রেস্তোরাঁর বাইরে বলিউড তারকা নিধি অগরওয়ালের সঙ্গে দেখা গেল৷

বলিউড ডিভা এবং ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক বেশ পুরনো৷ প্রাক্তন ভারত অধিনায়ক পতৌদি থেকে আজহার হয়ে ক্যাপ্টেন হট বিরাট কোহলি, প্রত্যেকেই ঘর বেঁধেছেন বলিউড ডিভাদের সঙ্গে৷ এবার সেই তালিকায় নাম তুললেন ভারতের তরুণ মারকুটে ব্যাটসম্যান রাহুল৷ নিধি এবং রাহুলের মুম্বই ডেটের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে৷

অবশ্য রাহুলের সঙ্গে নিধির সম্পর্ক নিয়ে আলোচনা এই প্রথম নয়৷  আইপিএলে ১৪ ম্যাচে ৬৫৯ রান করা ভারতের তারকা ক্রিকেটারের সঙ্গে বলিউড ডিভার সম্পর্ক নিয়ে এর আগেও শোরগোল পড়েছিল সোশ্যাল মিডিয়াতে৷ যদিও সেবার সব জল্পনা উড়িয়ে দিয়েছিলেন কিংস ইলেভেন ওপেনার৷

The post রাহুলের সঙ্গে বলিউড ডিভাকে নিয়ে জল্পনা appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2xtyDrZ
via IFTTT

Comments