উত্তরপ্রদেশে নুরপুরে বিজেপিকে হারিয়ে জয়ী সপা Live Updates

উত্তরপ্রদেশের নুরপুরে জয়ী সমাজবাদী পার্টি
কর্ণাটকের আরআর নগরে ৪১,১৬২ ভোটে জয়ী কংগ্রেস
বিহারে জোকিহাট কেন্দ্রে জয়ী আরজেডি
কেরলের চেঙ্গান্নুরে জয়ী সিপিএম

নাগাল্যান্ডে এগিয়ে বিজেপি-এনডিপিপি জোট
উত্তরাখণ্ডে থারালি কেন্দ্রে বিজেপি-কংগ্রেস জোর টক্কর
ঝাড়খণ্ডের সিল্লি কেন্দ্রে এগিয়ে জেএমএম

এনইডিএ শাসিত মেঘালয়ে বড় ধাক্কা বিজেপির। আমপাতি বিধানসভা কেন্দ্রে জয়ী কংগ্রেস।

দ্বিতীয় রাউন্ড গণনা শেষে উত্তরপ্রদেশের কৈরানা লোকসভা কেন্দ্রে বিজেপির থেকে ৪০০০ ভোটে এগিয়ে রাষ্ট্রীয় লোক দল।

প্রথম রাউন্ড গণনা শেষে মহারাষ্ট্রের পালঘর বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজপি, তৃতী? স্থানে শিবসেনা

প্রথম রাউন্ড গণনা শেষে পঞ্জাবের শাহকোট বিধানসভা কেন্দ্রে এগিয়ে কংগ্রেস

কর্ণাটকের আরআর নগরে এগিয়ে কংগ্রেস
মহারাষ্ট্রের পালঘরে বিজেপি-শিবসেনা জোর টক্কর

কেরলের চেঙ্গানুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে সিপিএম

মহারাষ্ট্রের পালাস কাদেগাঁও বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই জিতে গেছেন কংগ্রেসের বিশ্বজিৎ পতঙ্গরাও৷ কোনও বিরোধী না পেয়ে জয়ী এই কংগ্রেস প্রার্থী৷

উত্তরপ্রদেশের নুরপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে সমাজবাদী পার্টি

(UPDATES)

দেশের ১০ রাজ্যে আজ উপনির্বাচনের গণনা শুরু৷ পশ্চিমবঙ্গের মহেশতলা ছাড়াও বিহারের বোকারো, উত্তরপ্রদেশের কৈরানার মত বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে আজ ভোট গণনা৷ সকাল ৮টা থেকে শিরু হয়েছে ভোট গণনা৷

যে ১০ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের গণনা চলছে, সেগুলি হল নূরপুর(উত্তরপ্রদেশ), শাহকোট(পঞ্জাব), জোকিহাট(বিহার), গোমিয়া ও সিলি(ঝাড়খণ্ড). চেংগানুর(কেরল), পালুস কড়েগাঁও(মহারাষ্ট্র), আমপাতি(মেঘালয়), থারালি(উত্তরাখন্ড) ও পশ্চিমবঙ্গের মহেশতলা। আর চারটি লোকসভা কেন্দ্রে চলছে উপনির্বাচনের গণনা। উত্তরপ্রদেশের কৈরানা, মহারাষ্ট্রের ভান্ডারা-গোন্ডিয়া ও পালঘর এবং নাগাল্যান্ডের একটি লোকসভা কেন্দ্রে গণনা চলছে৷

উত্তরপ্রদেশের কৈরানা ,মহারাষ্ট্রের ভান্দা গোরিয়া,পালঘর লোকসভা কেন্দ্রের ভোটগণনা নজর কারবে৷ উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুর কেন্দ্র হাতছাড়া হওয়ার পর কৈরানা কেন্দ্রে জিততে বিজেপির চুটিয়ে প্রচার চালিয়েছে৷ অন্যদিকে, মহারাষ্ট্রের পালঘর বরাবরই বিজেপির দখলে৷ তাই, উত্তরপ্রদেশ লোকসভা কেন্দ্রে বিজেপি জয়গা করতে পারে কি না তা গুরুত্ব পাচ্ছে৷

প্রত্যেক গণনাকেন্দ্রের ভিতরে ও বাইরে থাকছে কেন্দ্রীয় বাহিনী৷ কড়া নিরাপত্তায় চলছে ভোট গণনা৷

The post উত্তরপ্রদেশে নুরপুরে বিজেপিকে হারিয়ে জয়ী সপা Live Updates appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2xtyKUr
via IFTTT

Comments