গাড়ি পুড়িয়ে ৪ জনকে অপহরণ করল মাওবাদীরা
মুঙ্গের: ফের বিহারের বুকে বড় মাওবাদী হামলা৷ রাস্তা সংস্কারের কাজে নিয়ুক্ত ৪টি গাড়িকে পুড়িয়ে দিল মাওবাদীরা৷ ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গেরে৷ গাড়ি পুড়িয়ে দেওয়ার পর সংস্কার কাজে নিয়ুক্ত ৪ শ্রমিককে অপরহণ করে মাওবাদীরা বলে অভিযোগ৷
দেশের মাওপ্রবণ রাজ্যগুলিতে মাওবাদীদের হামলা ক্রমশই বেড়ে চলেছে৷ বিহারের মুঙ্গেরে কয়কেদিনে মাওবাদীদের দাপট বেড়েছ৷ কোনওরকন উন্নয়নমূলক বা সংস্কারমূলক কাজ চললেও বাধা দিচ্ছে মাওবাদীরা বলে দাবি স্থানীয় প্রশাসনের৷
মুঙ্গেরে রাস্তা সংস্কারের কাজ চলার সময়ে সমশ্লিষ্ট সংস্থাকে হুমকি দেয় মাওবাদীরা৷ তরপরেই বৃহস্পতিবার হামলা চালয়৷ ৪ শ্রমিক অপহরণ করে কোথায় রাখা হয়েছে এখনও জানা যায়নি৷ মাওবাদীদের তরফেও এখনও পর্যন্ত কোনও দাবি রাখা হয়নি৷ মুঙ্গের জুড়ে চলছে তল্লাশি৷
The post গাড়ি পুড়িয়ে ৪ জনকে অপহরণ করল মাওবাদীরা appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2H7BEOq
via IFTTT
Comments
Post a Comment