RK NEWS
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে দলীয় কর্মী ত্রিলোচন মাহাতোর খুনের ঘটনায় ট্যুইটে তীব্র নিন্দা বিজেপি সভাপতি অমিত শাহের। রাজ্যের বর্তমান তৃণমূল সরকার আগের কমিউনিস্ট জমানার হিংসার ঐতিহ্য ছাপিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বিজেপির দাবি, এই খুনে জড়িত তৃণমূল।

Deeply hurt by the brutal killing of our young karyakarta, Trilochan Mahato in Balarampur,West Bengal. A young life full of possibilities was brutally taken out under state’s patronage. He was hanged on a tree just because his ideology differed from that of state sponsored goons. pic.twitter.com/nHAEK09n7R
— Amit Shah (@AmitShah) May 30, 2018

The present TMC govt in West Bengal has surpassed the violent legacy of Communist rule. Entire BJP mourns this tragic loss & stands firmly with Trilochan Mahato’s family in this hour of grief. His sacrifice for organisation & ideology will not go in vain. Om Shanti Shanti Shanti.
— Amit Shah (@AmitShah) May 30, 2018
অমিত শাহ ট্যুইট করেন, রাজ্যের পৃষ্ঠপোষকতায় ত্রিলোচন মাহাতো নামে ওই তরুণ বিজেপি কর্মীর প্রাণ 'কেড়ে নেওয়া হল' কারণ 'রাষ্ট্রীয় মদতপুষ্ট গুন্ডাদের' থেকে ভিন্ন ছিল তাঁর আদর্শ। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের বলরামপুরে আমাদের কার্যকর্তা ত্রিলোচন মাহাতোর নৃশংস হত্যাকাণ্ডে গভীর ভাবে শোকাহত। অনেক সম্ভাবনায় ভরা একটি তরুণের জীবন শেষ করে দেওয়া হল সরকারের প্রশ্রয়ে। ওঁকে গাছে ঝুলিয়ে দেওয়া হল স্রেফ এই কারণে যে রাষ্ট্রের মদতপুষ্ট গুন্ডাদের থেকে আলাদা ছিল ওঁর দর্শন। গোটা বিজেপি এই ট্র্যাজিক ক্ষতিতে শোক প্রকাশ করছে, ত্রিলোচন মাহাতোর পরিবারের বিপর্যয়ের সময় তাদের পাশে থাকছে। সংগঠন, আদর্শের জন্য ওঁর এই বলিদান বিফলে যাবে না। বিজেপি সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এ প্রসঙ্গে রাজ্যে ১৮ জন দলীয় কর্মীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন, এর পিছনে রাজ্য সরকারের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, নিহত যুবকের পিঠে লিখে দেওয়া হয়েছে, বিজেপি করলে এমনই পরিণতি হবে।
from https://ift.tt/2H70y0M
via IFTTT
from https://ift.tt/2H70y0M
via IFTTT
Comments
Post a Comment