১০০ এমবিপিএস স্পিডে ১০০ জিবি ফ্রি ডেটা দেবে Jio

নয়াদিল্লি: ২০১৬ থেকে জিও ফাইবার ব্রডব্যান্ড লাইন নিয়ে পরীক্ষা-নিরিক্ষা চালাচ্ছিল রিলায়েন্স। প্রিভিউ প্ল্যানে গ্রাহকদের ফ্রি ডেটাও দেওয়া হয়েছে। এবার জিও ফাইবার নামে এই পরিষেবায় ১,০০০ টাকায় মিলবে ১০০ এমবিপিএস ইন্টারনেট। বিনামূল্যে টিভিও দেখা যাবে।

ইতিমধ্যেই মুম্বই ও দিল্লির বেশ কিছু এলাকায় মিলছে এই পরিষেবা। সম্ভবত বছরের শেষে গোটা দেশের সব মেট্রো শহরে চালু হতে পারে জিও ফাইবার। তার আগেই এই অফার।

সূত্রের খবর, মাসে মাত্র ১০০০ টাকায় ১০০ এমবিপিএস আনলিমিটেড ব্রডব্যান্ড কানেকশন দেবে জিও। ওই কানেকশনের সাহায্যে VoIP ফোন থেকে আনলিমিটেড কলের সুযোগ পাবেন গ্রাহকরা। সঙ্গে মিলবে সমস্ত টিভি চ্যানেল দেখার সুযোগও। অর্থাত্ মাসে ১০০০ টাকা খরচ করলেই মিটবে ইন্টারনেট, টেলিফোন ও টেলিভিশন দেখার সব খরচ।

জিও ফাইবারের কানেকশন নিতে গেলে বর্তমানে ৪,৫০০ টাকা জামানত বাবদ জমা রাখতে হয়। সেই রাশি অপরিবর্তিত রাখতে পারে সংস্থা।

গত ১ মে VoIP টেলিফোনিকে বৈধতা দিয়েছে ভারত সরকার। এই প্রযুক্তিতে ইন্টারনেট ব্যবহার করে ভয়েস কল করা যায় যে কোনও মোবাইল বা ফিক্সডলাইন ফোনে। সেক্ষেত্রে জিও ফাইবার পরিষেবা পুরোদমে চালু হলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের পাশাপাশি চাপে পড়বে মোবাইল পরিষেবা প্রদানকারী ও ডিটিএইচ সার্ভিস প্রোভাইডাররাও।

The post ১০০ এমবিপিএস স্পিডে ১০০ জিবি ফ্রি ডেটা দেবে Jio appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2IVOvJc
via IFTTT

Comments