অটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে জখম মহিলা সহ সাত

ডায়মন্ড হারবারঃ অটো ও বাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত সাত যাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের মোহনপুরে ১১৭ নম্বর জাতীয় সড়কে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়।
আজ বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে ডায়মন্ডহারবারগামী এসডি ১৮ রুটের একটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি অটোতে ধাক্কা মারে। বাসের ধাক্কায় উলটে যায় অটোটি। গুরুতর জখম হন অটো চালক সহ সাত যাত্রী। ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত বাসটি।
স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযুক্ত বাসটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

The post অটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে জখম মহিলা সহ সাত appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2H7Cg6G
via IFTTT

Comments