কচি পড়ুয়াদের পড়ার বোঝা কমানোর নির্দেশ আদালতের

চেন্নাই: পিঠের ব্যাগের বোঝা বইতে পারেনা ছোট্ট শরীর৷ বাড়িতে হোমওয়ার্কের চাপে জীবন জেরবার৷ এই সব সমস্যা নিয়ে চিন্তিত আদালতও৷ সেই ইস্যুকেই সামনে রেখে কড়া নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট৷

সেন্ট্রাল ব্যুরো অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএশই-কে এই নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট৷ তাদের রায়, ক্লাস ওয়ান বা টুয়ের পড়ুয়াদের কোনও হোমওয়ার্ক দেওয়া যাবে না৷ এই নির্দেশ পালন করা হচ্ছে কিনা, তা দেখতে একটি স্কুল পরিদর্শক কমিটি গঠন করার কথা বলেছে আদালত৷

আরও পড়ুন: নিরাপত্তা পরিষদে ভারতীয় সেনার মৃত্যুর হার সবচেয়ে বেশি

এই কমিটি প্রতিটি স্কুলে নজরদারি চালাবে যাতে কোনওভাবেই বাচ্চাদের হোমওয়ার্ক দেওয়া না হয় স্কুলের পক্ষ থেকে৷ আাদলতের পর্যবেক্ষণ, অতিরিক্ত হোমওয়ার্কের চাপে বাচ্চারা খেলার সুযোগ পাচ্ছে না৷ হারিয়ে যাচ্ছে তাদের শৈশব৷

এই কমিটি গঠন করতে উদ্যোগী হয়েছে সিবিএসই৷ ভ্রাম্যমাণ এই কমিটির সদস্যরা যেকোনও সময়ে হানা দিতে পারে সিবিএসই-র যে কোনও স্কুলে৷ এর পাশাপাশি, আদালতের নির্দেশ সিবিএসই-র পাঠক্রমের বাইরে কোনও বই স্কুল নিজে থেকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করতে পারবে না৷ এতে পড়ার চাপ বাড়ছে কচি পড়ুয়াদের৷ যথা সম্ভব ব্যাগে বইয়ের বোঝা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে সিবিএসইকে৷ বিষয় ভিত্তিক বই শুধু যাতে পড়ানো হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে সদ্য গঠিত কমিটিকে৷

আরও পড়ুন: পরীক্ষা শুরুর দিনেই বিনা নোটিসে বন্ধ হল স্কুল

এই নির্দেশ পৌঁছে গিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর কাছেও৷ এনসিইআরটি-কে এই মর্মে আগামী ৪ সপ্তাহের মধ্যে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মার্দাজ হাইকোর্ট৷

The post কচি পড়ুয়াদের পড়ার বোঝা কমানোর নির্দেশ আদালতের appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2IVuwKD
via IFTTT

Comments