এই সমস্ত কর্মীদের স্বেচ্ছাবসর প্রকল্পের আওতায় আনছে রাজ্য
কলকাতা: ভর্তুকির পরিমাণ রাষ্ট্রায়ত্ত পরিবহন নিগমগুলির উপর থেকে আরও কমাতে চায় রাজ্য পরিবহন দফতর। আর সেজন্যে আরও এক দফায় কর্মীদের স্বেচ্ছাবসর প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া শুরু। এই স্বেচ্ছাবসর প্রকল্পের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রাজ্য সরকারকে ২৫০ কোটি টাকা আর্থিক সহায়তা করবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, এর আগে দুদফায় যথাক্রমে ৯০০ জন কর্মী এবং ১১০০ কর্মীকে এই পরিকল্পনার আওতায় নিয়ে আসা হয়েছিল। অবসরকালীন সুবিধা দিতে রাজ্য সরকারের নিজস্ব খাত থেকে খরচ হয়েছিল ৭০০ কোটি টাকা। কিন্তু এরপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছিল। সেই মতো অবসরকালীন সুবিধা দেওয়ার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক রাজ্য সরকারকে ৬৩৫ কোটি টাকা দেয়। একাধিক কর্মীকে স্বেচ্ছাবসর প্রকল্পের আওতায় আনা হয়। এবার ফের সেই সিদ্ধান্ত রাজ্যের।
The post এই সমস্ত কর্মীদের স্বেচ্ছাবসর প্রকল্পের আওতায় আনছে রাজ্য appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2IZ5gTN
via IFTTT
Comments
Post a Comment