ফরাসি ওপেনে আধিপত্য বজায় রাখলেন ‘সুপার মম’ সেরেনা

প্যারিস: তিনি টেনিস সাম্রাজ্ঞী৷ সন্তানসম্ভবা অবস্থাতেও জিতেছিলেন গ্র্যান্ড স্ল্যাম৷ তারপর ১৬ মাস দূরে ছিলেন টেনিস কোর্ট থেকে৷ মেয়ে অলিম্পিয়ার জন্মের পর কোর্টে ফিরেই আবার স্ব-মহিমায় সেরেনা উইলিয়ামস৷ মঙ্গলবার ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে ক্রিস্টিনা পিসকোভাকে হারান সেরেনা৷

৩৬ বছরের মার্কিন টেনিস তারকা মঙ্গলবার মাঠে নেমেছিলেন একটি স্কিন হাগিং কালো ড্রেস পরে৷ রোলাঁ গারোয় চেক প্রজাতন্ত্রের টেনিস খেলোয়াড় পিসকোভাকে ৭-৬(৪) এবং ৬-৪ সেটে হারান সেরেনা৷ ম্যাচটিতে শুরু থেকেই নিজের আধিপত্য ধরে রেখেছিলেন সেরেনা৷ এবং শেষপর্যন্ত পিসকোভাকে হারিয়ে ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠেন সেরেনা৷

ফরাসি ওপেনের প্রথম রাউন্ডের অন্য একটি ম্যাচ জিতলেন মারিয়া শারাপোভা৷ দু’ বছর পর ফরাসি ওপেনে দারুণ ভাবে ফিরলেন মাশা৷ মঙ্গলবার মহিলা সিঙ্গলসে প্রথম রাউন্ডে ডাচ কোয়ালিফায়ার রিচেল হোগেনক্যাম্পের বিরুদ্ধে তিন সেটের লড়াই জেতেন মাশা৷ ৬-১,৪-৬,৬-৩ লড়াইয়ে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছোন রুশ সুন্দরী৷ ২০১৫ পর প্রথমবার ফরাসি ওপেনে ফিরলেন শারাপোভা৷

The post ফরাসি ওপেনে আধিপত্য বজায় রাখলেন ‘সুপার মম’ সেরেনা appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2L3XW6c
via IFTTT

Comments