বেকারদের জন্যে সুখবরঃ ১০ লক্ষ টাকা ঋণ দেবে মোদী সরকার
নয়াদিল্লিঃ মুদ্রা যোজনার উপভোক্তাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো অ্যাপের মাধ্যমে কথা বললেন তিনি। ইতিমধ্যে এই যোজনাটি মহিলা ও যুবকদের কাছে নতুন সুযোগ এনে দিয়েছে। কেউ চাইলে এর মাধ্যমে ঋণ নিয়ে নিজেই ব্যবসা শুরু করতে পারবেন। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
একই সঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ছোট উদ্যোগকে বিশ্বাস করে সরকার। মুদ্রা যোজনার অধীনে ব্যবসা করার জন্য ঋণ দেওয়া হবে। এতে শুধু যে নিজের রোজগারের উপায় হবে তা নয়। বরং কেউ উদ্যোগ নিয়ে ব্যবসা শুরু করলে তার মাধ্যমে আরও কয়েকজনের কর্মসংস্থান হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, ২০১৫ সালে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মাধ্যমে নিজের উদ্যোগে কেউ কিছু করতে চাইলে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয় মোদী সরকার। মোদীর পেশ করা তথ্য অনুযায়ী, এই যোজনার মাধ্যমে গত তিন বছরে ১২ কোটি টাকা লোন মঞ্জুর করা হয়েছে।
The post বেকারদের জন্যে সুখবরঃ ১০ লক্ষ টাকা ঋণ দেবে মোদী সরকার appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2IXPb0N
via IFTTT
Comments
Post a Comment