হোয়াটসঅ্যাপকে টক্কর দেবে বাবা রামদেবের স্বদেশী মেসেজিং অ্যাপ
নয়াদিল্লি: দিন দুয়েক আগেই নতুন সিম কার্ড লঞ্চ করে শিরোনামে আসনে যোগ গুরু রামদেব। তাঁর সংস্থা পতঞ্জলির অধীনে আনা হয় ওই সিম কার্ড। এবার হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে নতুন মেসেজিং অ্যাপ লঞ্চ করলেন তিনি।
বুধবার যোগগুরু রামদেব “কিমভো” নামের এই নতুন অ্যাপটির উদ্বোধন করেন।
পতঞ্জলির মুখপাত্র টুইট করেন, “এখন ভারত কথা বলবে। বাবা রামদেব কিমভো নামের এই নতুন মেসেজিং অ্যাপলিকেশনের উদ্বোধন করলেন।” তাঁর দাবি, এবার প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে হোয়াটসঅ্যাপ। সংস্থার মুখপাত্র বলেন, “এটা আমাদের স্বদেশি মেসেজিং প্ল্যাটফর্ম। গুগলে গিয়ে সরাসরি ডাউনলোড করে নিন।”
কিমভো”-র ট্যাগলাইন “আব ভারত বোলেগা।”
অন্যদিকে, বিএসএনএলের সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন সিম কার্ড আনতে চলেছেন বাবা রামদেব। গত রবিবার সেকথা ঘোষণা করেছেন তিনি। ওই সিমকার্ডের নাম হবে ‘সমৃদ্ধি’। এর সাহায্যে সস্তায় পরিষেবা পাওয়া যাবে বলেই জানিয়েছেন তিনি।
এই সিমের মাধ্যমে সারা দেশে ফ্রি-তে কথা বলা যাবে। পাওয়া যাবে ২জিবির ডেটা প্যাক। প্রাথমিকভাবে এই সিম কার্ড ব্যবহার করবেন পতঞ্জলির কর্মীরা। এছাড়া এই কার্ডের সঙ্গে দেওয়া হবে দুর্ঘটনা ও চিকিৎসা বীমা। পতঞ্জলি ও বিএসএনএলের তরফ থেকে যৌথভাবে জানানো হয়েছে, দেশের উন্নয়নের স্বার্থেই নেওয়া হচ্ছে এই উদ্যোগ।
জানা গিয়েছে, দেশে মোট পাঁচ লক্ষ কাউন্টার আছে বিএসএনএলের। এবার সেইসব কাউন্টার থেকে পাওয়া যাবে স্বদেশী কার্ড।
বিএসএনএলের চিফ জেনারেল ম্যানেজার সুনীল গর্গ জানিয়েছেন, পতঞ্জলির এই সমৃদ্ধি সিম কার্ডের সেরা প্ল্যান হল ১৪৪ টাকার। এতে দেশের যে কোনও প্রান্তে আনলিমিটেড কল করা যাবে। পাওয়া যাবে ২জিবি ডেটা ও ১০০ এসএমএস।
The post হোয়াটসঅ্যাপকে টক্কর দেবে বাবা রামদেবের স্বদেশী মেসেজিং অ্যাপ appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2sr8Rz6
via IFTTT
Comments
Post a Comment