নিয়োগ করছে এয়ার ইন্ডিয়া, দেখে নিন একনজরে
নয়াদিল্লি: চাকরির বাজার খারাপ৷ সত্যিই কী তাই? আবারও জন্য রইল চাকরির খোঁজ৷ জুনিয়র অ্যানালিস্ট পদের জন্য এয়ার ইন্ডিয়া শুরু হল আবেদনের প্রক্রিয়া৷ শূন্যপদের সংখ্যা থাকছে ৬ টি৷ আবেদনকারীকে অবশ্যই হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতকোত্তীর্ণ৷ ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে উপযুক্ত প্রার্থীকে৷ ইন্টারভিউয়ের তারিখ থাকছে ৪ অক্টোবর, ২০১৮৷ আগ্রহী প্রার্থীরা অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন৷
পদটির জন্য চূড়ান্ত নির্বাচনের আগে প্রার্থীর শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হবে৷ শুধু তাই নয়, চুক্তিভিত্তিক পদে নেওয়া হবে প্রার্থীদেরকে৷ অনলাইন আবেদনের আগে বিশদে জেনে নিন পদ সম্পর্কিত যাবতীয় তথ্যাদি৷ প্রার্থীকে হতে হবে ৩০ অনুর্দ্ধ, সঙ্গে থাকতে হবে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা৷ নির্বাচত প্রার্থীদের মাসিক সিটিসি থাকছে ২৫,২০০ টাকা৷ ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের আসতে হবে জেনারেল ম্যানেজারের (পার্সোনাল) অফিসে৷
ইন্টারভিউয়ের জন্য কী কী ডকুমেন্টস সঙ্গে রাখবেন?
১)নির্দিষ্ট ফর্মাট মেনে সঠিকভাবে ফিল-আপ করা একটি ফর্ম৷
২) রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ৷
৩)জন্ম ও জাতির প্রমানপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র, অ্যাপয়নমেন্ট লেটার, ফটো আইডেনটিটি কার্ড, স্যালারি স্লিপস (অরিজিনাল কপি) ইত্যাদির ফটোকপি অবশ্যই সঙ্গে রাখতে হবে৷
৪) ১০০০ টাকার একটি ডিম্যান্ড ড্রাফ্ট এয়ার ইন্ডিয়া লিমিটেডের নামে জমা করতে হবে দিল্লিতে জেনারেল ম্যানেজরের অফিসে ইন্টারভিউয়ের সময়ে৷
The post নিয়োগ করছে এয়ার ইন্ডিয়া, দেখে নিন একনজরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OkjaBP
via IFTTT
Comments
Post a Comment