হাসিনা সরকারের শর্ত মেনেই রবিবার সমাবেশে খালেদার দল
ঢাকা: জনসভা থেকে কোনওরকম ধর্মীয় উস্কানি মূলক প্ররোচনা দেওয়া যাবে না৷ এমনই ২২রকম শর্ত মেনে নিলেই সমাবেশ করতে পারবে অন্যতম বিরোধী দল বিএনপি৷ জানা গিয়েছে, ঢাকা মহানগর পুলিশের দেওয়া শর্ত তালিকায় সম্মতি দিয়েই রবিবার মহাসমাবেশ করতে চলেছে খালেদা জিয়া৷ আর্থিক দুর্নীতির মামলায় খোদ নেত্রী এখন জেলবন্দি৷
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির এই প্রাক জাতীয় নির্বাচনী মহা সমাবেশ ঘিরে বাংলাদেশের রাজনীতি গরম৷ কারণ, এই সমাবেশেই হাজির থাকতে চলেছে মূল বিরোধী রাজনৈতিক দল ছাড়াও জাতীয় ঐক্য গঠন করা আরও কিছু ছোট দলের নেতৃত্ব৷
তবে বিএনপির অন্যতম জোট শরিক জামাত ইসলামি সমাবেশে হাজির থাকবে না বলেই জানা গিয়েছে৷ কট্টরপন্থী ইসলামিক সংগঠনটির বিরুদ্ধে বারবার সংখ্যালঘু হিন্দু-বৌদ্ধদের উপর হামলার অভিযোগ উঠেছে৷
সূত্রের খবর, রবিবারের সমাবেশ থেকে বিএনপি নেতৃত্ব তাঁদের নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করেই জাতীয় নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাবে৷ তবে সমাবেশ ঘিরে জটিলতা বেড়েছিলে৷ এবার হাসিনা সরকারের পুলিশের অনুমতি নিয়েই খালেদা জিয়ার দল মাঠ ভরাতে তৎপর৷
বিএনপিকে দেওয়া হয়েছে ২২টি শর্তের অন্যতম-
(ক)সমাবেশে আইন শৃংখলা পরিপন্থী, রাষ্ট্র ও জননিরাপত্তা পরিপন্থী কোনও কার্যকলাপ পরিচালনা করা যাবে না।
(খ)উস্কানিমূলক কোনও বক্তব্য এবং প্রচারপত্র বিলি করা যাবে না।
(গ) ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে- এমন কোনও ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান ও প্রচার করা যাবে না।
(ঘ)স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশ অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় জনসভাস্থলে সিসিটিভির ব্যবস্থা করতে হবে।
(ঙ) আজান, নমাজ এবং ধর্মীয় সংবেদনশীল সময় মাইক চালু রাখা যাবে না।৩
এছাড়াও রয়েছে আরও কিছু শর্ত৷ বিএনপি নেতৃত্ব সেসব মেনে নিয়েছেন৷ তাঁদের দাবি, যথাযোগ্য উপায়ে রাজনৈতিক কর্মসূচি ও সভা পরিচালনা করা হবে৷ সেই মতো দলের সর্বস্তরে পাঠানো হয়েছে নির্দেশ৷
The post হাসিনা সরকারের শর্ত মেনেই রবিবার সমাবেশে খালেদার দল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R9xUlF
via IFTTT
Comments
Post a Comment