শিয়ালদহ স্টেশনে বিজেপির মঞ্চ খুলল পুলিশ

স্টাফ রিপোর্টার, কলকাতা: প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শোনানোর ব্যবস্থা হয়েছিল শিয়ালদহ স্টেশনের ঠিক বাইরে৷ আয়োজক বিজেপি সমর্থিত ন্যাশালাল ফ্রন্ট ওই ট্রেড ইউনিয়ন৷ অভিযোগ অনুষ্ঠান শোনার জন্য বাঁধা মঞ্চ খুলে দিয়েছে পুলিশ৷ মাটিতে বসেই প্রধানমন্ত্রীর বার্তা শুনলেন স্টেশনের মাল বাহকরা৷

প্রতি মাসের শেষ রবিবার সম্প্রচারিত হয় প্রধানমন্ত্রী মোদীর ‘মন কি বাত’৷ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন বিষয় বার্তা দিয়ে থাকেন নরেন্দ্র মোদী৷ সেই বার্তা শিয়লদহ স্টেশনের মাল বাহকদের কাছে পৌঁছে দিতে তৎপর ছিল গেরুয়া শিবির৷

আরও পড়ুন: শিক্ষক নিয়োগে ছাড়পত্র দিল মমতা সরকার

বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন এনএফটিএউ’র তরফে শিয়ালদহ স্টেশনের ঠিক বাইরে বাঁধা হয় মঞ্চ৷ অভিযোগ নিরাপত্তার দোহাই দিয়ে ওই মঞ্চ খুলে দেওয়া হয়৷

আরও পড়ুন: দাড়িভিট, পুরুলিয়া নিয়ে মানবাধিকার কমিশনে বিজেপি

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঞ্চ খুলে দেওয়ার জন্য পুলিশ ও রাজ্য সরকারের সমালোচনা করেন৷ তাঁর প্রশ্ন, ‘‘শিয়ালদা স্টেশনের সামনের জায়গা রেলের। সেখানে অনুষ্ঠানের ডিআরএম’র অনুমতি নেওয়া হয়েছিল৷ তাও পুলিশ কি করে মঞ্চ খুলে নিতে বলে?’’

এবিষয়ে কলকাতা পুলিশে সূত্রে খবর, ‘‘শিয়ালদা স্টেশন ব্যস্ত জায়গা। উৎসবের মরসুমে স্টেশন চত্বরে ভিড় বেশি থাকে। তাই এখানে মঞ্চ বাঁধা হলে সমস্যা হতে পারত৷’’

The post শিয়ালদহ স্টেশনে বিজেপির মঞ্চ খুলল পুলিশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DHPhrc
via IFTTT

Comments