কৈখালিতে সরকারি বাসে আগুন ঘিরে আতঙ্ক

স্টাফ রিপোর্টার, কলকাতা: কৈখালি মোড়ে সরকারি বাতানুকুল বাসে আগুন ঘিরে আতঙ্ক৷ ভিআইপি দিয়ে দীর্ঘক্ষণ বন্ধ ছিল যান চলাচল৷ ফলে রবিবার সকালে তীব্র যানজট হয় কৈখালি থেকে এয়ারপোর্ট একনম্বর গেট পর্যন্ত৷

রবিবার সকাল ৯টা৷ কৈখালি মোড় তখন জমজমাট৷ হঠাৎই চলন্ত একটি সরকারি বাসে আগুন জ্বলতে দেখেন পথ চলতি মানুষ৷ প্রত্যদর্শারা জনান, যাত্রীবোঝাই গড়িয়াগামী ছিল বাসটি৷

চালক বাস থামিয়ে যাত্রীদের তখনই নেমে যেতে বলেন। আতঙ্কিত বাসযাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় বাস থেকে নামার জন্য৷ মুহূর্তের মধ্যে বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে৷

দমকলের একটি ইঞ্জিনের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, বাসের ইঞ্জিনে শর্টসার্কিট থেকেই বাসে আগুন লেগেছে। ঘটনায় কেউ হতাহত হননি।

The post কৈখালিতে সরকারি বাসে আগুন ঘিরে আতঙ্ক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Na5wwx
via IFTTT

Comments