বাজারে এল টাটার টিয়াগো সিরিজের নয়া ভার্সন! দেখবেন নাকি?

গাড়ি প্রেমীদের জন্যের সুখবর! বাজারে এল টাটার টিয়াগো সিরিজের নয়া ভার্সন। টিয়াগো এনআরজি। ইতিমধ্যে গাড়িটি গাড়িপ্রেমীদের বিশেষ নজরে এসেছে। কারণ গাড়ির ফিচার থেকে ডিজাইন অবশ্যই মন কাড়ার মতোই।

শুধু তাই নয়, টিয়াগো এনআরজি সিরিজের গাড়িটির ভিতরের ডিজাইনও রীতিমত নজর কাড়ার মতো। সামনের বসার সিট থেকে পিছনের সিট অসাধারণ। যা দীর্ঘসময় গাড়িতে বসে থাকার পরেও কোনও অস্বস্তি আসতে দেয়না শরীরে। এমনকি ড্যাশবোর্ড থেকে বোনেট সবকিছুর মধ্যেই পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে, তি ও সুরক্ষার দিক থেকে অত্যন্ত মজবুত, দাবি করেছে টাটা মোটরস।

এক নজরে গাড়িটি-

১.২ লিটার রেভোট্রন পেট্রল এবং ১.০৫ লিটার রেভোটর্ক ডিজেল ইঞ্জিনের এসইউভি পাওয়া যাবে ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনে। মালাবার সিলভার, ক্যানিয়ন অরেঞ্জ এবং ফুজি হোয়াইট— তিন রঙে গাড়িগুলি পাওয়া যাবে। কলকাতায় টাটার নয়া এই গাড়িটির দাম ৫.৬৮ লক্ষ টাকা থেকে ৬.৫১ লক্ষ টাকার মধ্যে (এক্স শোরুম)।

The post বাজারে এল টাটার টিয়াগো সিরিজের নয়া ভার্সন! দেখবেন নাকি? appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OoRtYF
via IFTTT

Comments