অসুস্থ সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়
কলকাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়৷ ফুসফুসে সংক্রমণের জন্য তিনি অসুস্থ হয়েছেন এবং এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে তিনি ভর্তি হয়েছেন৷
বর্ষীয়ান এই শিল্পীর বয়েস বেশি হওয়ায় এই ধরনের ফুসফুসের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন চিকিৎসার৷ পরিস্থিতিতে মোকাবিলা করতে মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে৷
রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী হলেন দ্বিজেন মুখোপাধ্যায়। ২০১০ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন এই সঙ্গীতশিল্পী৷ পাশাপাশি ২০১১ সালে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি৷ গত ৬০ বছর ধরে ঠিক পুজোর আগে মহালয়ার দিন সকালে রেডিওতে প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্ন্দিনীতে রয়েছে তাঁর কন্ঠের বিখ্যাত গান৷ ‘জাগো দুর্গা’৷ সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান বাণীচক্রের সভাপতি তিনি৷
The post অসুস্থ সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2xKWUaZ
via IFTTT
Comments
Post a Comment