নির্বাচনের সময় বাংলাদেশ জুড়ে নাশকতা-হামলার ছক জামাতের

বিশেষ প্রতিবেদন: জাতীয় নির্বাচন এগিয়ে আসছে আর নাশকতা ঘটাতে প্রস্তুত হচ্ছে জামাত ইসলামি৷ এই কট্টরপন্থী সংগঠনের শাখা ইসলামি ছাত্র শিবিরের উপর ভার পড়েছে দেশজুড়ে বিভিন্ন স্থানে হামলা ও নাশকতা ঘটানোর৷ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দাবি, দেশব্যাপী নাশকতামূলক ধ্বংসাত্মক কাজ করতে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় একাধিক বৈঠক করেছে তারা।

বিভিন্ন গোপন আস্তানায় তারা বোমা তৈরির মতো বিস্ম্ফোরক মজুদ করেছে। গোয়েন্দা পুলিশের এই দাবির পিছনে রয়েছে, সম্প্রতি ধরা পড়া জামাতের শাখা সংগঠন ইসলামি ছাত্র শিবিরের কয়েকজন কর্মীর বয়ান৷ বৃহস্পতিবারে তাদের গ্রেফতার করা হয়৷ ধৃতদের কাছে মিলেছে, ১৫০ কেজি বোমা তৈরির মতো মজুদ বিস্ম্ফোরক পাওয়া গেছে। পুলিশ শিবির সদস্যদের চাঁদা তোলার খাতা মিলেছে৷ ধৃতদের অন্যতম ছাত্র শিবিরের ঢাকা দক্ষিণ অংশের সভাপতি মহ. শাফিউল আলম৷

নাশকতা পরিচালনার গোপন কেন্দ্র:ঢাকার ওয়ারী থানার ২২ নম্বর লেনের ছ’তলা বাড়ির একটি মেসে এলাকা থেকে ছাত্র শিবিরের কর্মীরা জড় হত৷ সেখানেই তারা নির্বাচনকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময় বৈঠক ও পরিকল্পনা করেছে। জামাতের ছাত্র সংগঠনের প্রথম সারির ৩৩ জন নেতা বারে বারে এই গোপন পরিকল্পনায় অংশ নিয়েছে৷ এমনই দাবি গোয়েন্দা পুলিশের৷

কারা ছিল বৈঠকে ? গোয়েন্দা পুলিশের দাবি, নাশকতার ষড়যন্ত্রে অংশ নিয়েছে ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক খালেদ মাহমুদ, প্রকাশনা সম্পাদক রাজিফুল হাসান বাপ্পী সহ ৩৩ জন শীর্ষ সংগঠক৷ গোপন বৈঠক থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেককে৷

যদিও ধৃতদের আত্মীয়দের দাবি, বিনা প্ররোচনায় পুলিশ এসে তাদের তুলে নিয়ে যায় গত ১২ সেপ্টেম্বর রাতে৷ এরা কেউই নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত নয়৷ ধৃতদের অবিলম্বে আইন প্রক্রিয়ায় বিচারের সুযোগ দেওয়া হোক৷ তাতে প্রমাণ হবে যাবতীয় অভিযোগ মিথ্যে৷

জামাত ইসলামি বাংলাদেশ হল অন্যতম বিরোধী দল বিএনপির জোট শরিক৷ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনার হয়ে জামাতের নেতারা নির্বিচারে খুন-ধর্ষণ করে৷ সেই সব অভিযোগের ভিত্তিতে গঠিত মামলায় প্রথম সারির একাধিক জামাত নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ সরকার৷

The post নির্বাচনের সময় বাংলাদেশ জুড়ে নাশকতা-হামলার ছক জামাতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2xN5TZc
via IFTTT

Comments