১ লক্ষ কোটি টাকা শিক্ষাক্ষেত্রে ব্যয় করবে মোদী সরকার

নয়াদিল্লি: শিক্ষাকে ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না৷ সমাজের আসল ছবিটাও পড়ুয়াদের জানতে হবে৷ দিল্লির বিজ্ঞান ভবনে শিক্ষা সংক্রান্ত এক সম্মেলনে যোগ দিতে গিয়ে এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, জীবনকে যা উন্নত করে সেটাই শিক্ষা৷

প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকার শিক্ষাক্ষেত্রে বেশি বিনিয়োগের লক্ষ্য নিচ্ছে৷ শিক্ষাব্যবস্থার পরিকাঠামোকে উন্নত করতে আনা হচ্ছে RISE (Rivitalisation of Infrastructure Systems) প্রকল্প৷ ২০২২ সালের মধ্যে এ দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে ১ লক্ষ কোটি টাকা খরচ করবে মোদী সরকার৷

এদিনের অনুষ্ঠানে নালন্দা, তক্ষশীলা, বিক্রমশীলার মত প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানের উদাহরণ টেনে এনে মোদী বলেন, শিক্ষার পাশাপাশি উদ্ভাবনীতেও জোর দিতে হবে আমাদের৷ উচ্চশিক্ষা, উচ্চবিচার, উচ্চআচারের সঙ্গে সমাজের বিভিন্ন সমস্যারও সমাধান করা দরকার৷ সেই সমস্যা উপলব্ধি করা দরকার৷

তাই প্রধানমন্ত্রীর বিশ্বাস, জ্ঞান ও শিক্ষা কেবলমাত্র বইয়ের পাতায় আবদ্ধ থাকলে চলে না৷ কারণ, শিক্ষার লক্ষ্যই হল সর্বক্ষেত্রে বিকাশ৷ আর সেই বিকাশ উদ্ভাবনী শক্তি ছাড়া কোনওভাবেই সম্ভব নয়৷

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের মানতেই হবে দুনিয়ার কোনও দেশ, সমাজ কিংবা ব্যক্তি একা একা থাকতে পারে না৷ আমাদের ‘গ্লোবাল সিটিজেন ও গ্লোবাল ভিলেজ’কে মাথায় রেখে ভাবতে হবে৷ আর এই চিন্তা, দর্শন তো প্রাচীনকাল থেকেই আমাদের সংস্কারে মিশে রয়েছে৷’’ শিক্ষার্থীরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে তো যাবেনই, একইসঙ্গে দেশের জন্যও কিছু করুন, চান মোদী৷

The post ১ লক্ষ কোটি টাকা শিক্ষাক্ষেত্রে ব্যয় করবে মোদী সরকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zDZtNj
via IFTTT

Comments