এশিয়া কাপে দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ব়্যাংকিংয়ে এগোলেন শিখর-রোহিত
দুবাই: এশিয়া কাপে রোহিত-ধাওয়ানের দুরন্ত ব্যাটিংয়ের সামনে টুর্নামেন্টের অনান্য দেশগুলির বোলিং আক্রমণ ধুয়ে গিয়েছিল৷ মরুশহরের ক্রিকেটযুদ্ধে শেষ হতেই এবার দুরন্ত ব্যাটিংয়ের ফল পেলেন শিখর-রোহিত৷ ওয়ান ডে ক্রিকেটে ব্যাটসম্যানদের ব়্যাংকিংয়ে এগোলেন ভারতের দুই ওপেনার৷
রবিবার প্রকাশিত আইসিসি’র ব্যাটসম্যানদের ক্রমতালিকায় দু’ধাপ উঠে দু’নম্বর স্থান পেলেন ‘হিটম্যান’৷ এটাই রোহিতের কেরিয়ারের সেরা ওয়ান ডে ব়্যাংকিং৷ এশিয়া কাপে ব্যাট হাতে পাঁচ ম্যাচে একটি শতরান সহ রোহিতের সংগ্রহ ৩১৭ রান৷ টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচেই রোহিতের ব্যাটে শুরুটা দারুণ করে ভারত৷ গ্রুপ পর্বের ম্যাচে হাসান আলিদের বিরুদ্ধে অর্ধশতরান ও সুপার ফোরের লড়াইয়ে শতরান হাঁকান হিটম্যান৷ শুধু ব্যাটিং নয়, তাঁর ঠান্ডা মাথার অধিনায়কত্বও ক্রিকেটভক্তদের মন কেড়েছে৷ রোহিতের নেতৃত্বে বাংলাদেশকে হারিয়ে সপ্তমবারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত৷
রোহিত দু’নম্বরে উঠে আসায় ওয়ান ডে ব্যাটসম্যানদের ক্রমতালিকার শীর্ষ দুই স্থান এখন ভারতের দখলে৷ এক নম্বরে নিজের স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি৷
এশিয়া কাপ টুর্নামেন্টের সেরা হওয়া শিখর ধাওয়ানও ব়্যাংকিংয়ে এগিয়েছেন৷ শিখর ধাওয়ান চার ধাপ উঠে ব়্যাংকিংয়ের পাঁচ এলেন৷ ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর সাদা বলের ক্রিকেটে ফিরে পাঁচ ম্যাচে গব্বর দুটি শতরান সহ ৩৪২ রান হাঁকিয়েছেন৷
ICC ODI BATSMEN RANKINGS (As updated on September 30, 2018)
1. Virat Kohli (IND) – 884 rating point
2. Rohit Sharma (IND) – 842
3. Joe Root (ENG) – 818
4. David Warner (AUS) – 803
5. Shikhar Dhawan (IND) – 802
6. Babar Azam (PAK) – 798
7. Ross Taylor (PAK) – 785
8. Quinton de Kock (SA) – 781
9. Kane Williamson (NZ) – 778
10. Jonny Bairstow (ENG) – 769
The post এশিয়া কাপে দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ব়্যাংকিংয়ে এগোলেন শিখর-রোহিত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2xZLQG9
via IFTTT
Comments
Post a Comment