সুনামির করাল গ্রাসে এখনও অবধি মৃত ৫০!

জাকার্তা: এখনও পর্যন্ত ইন্দোনেশিয়ায় সুনামির গ্রাসে কমপক্ষে ৫০জনের মৃত্যু হয়েছে৷ তবে মৃতের সংখ্যা যে বাড়বে তার ইঙ্গিতও দিয়ে রেখেছে প্রশাসন৷ শুক্রবারই ইন্দোনেশিয়ার বুকে আছড়ে পড়ে সুনামি৷ সঙ্গে জোরালো ভূমিকম্প৷ রিখটার স্কেলে যার তীব্রতা ধরা পড়েছে ৭.৫৷

আরও পড়ুন: ১ লক্ষ কোটি টাকা শিক্ষাক্ষেত্রে ব্যয় করবে মোদী সরকার

শনিবার সকালে প্রশাসনের তরফে যে খবর জানানো হয়েছে, তাতে এখনও অবধি খোঁজ নেই ৩৫০জনের৷ ডোনগালার তালিসা বিচে শুক্রবার ধেয়ে আসে সুনামি৷ মুহূর্তে ভাসিয়ে নিয়ে যায় সবকিছু৷

ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় সেই ভয়াবহতার বেশ কিছু ছবি, ফুটেজ ভাইরাল৷ আতঙ্কে মানুষের আর্তনাদ, সবছেড়ে প্রাণ বাঁচানোর জন্য ছুট, ত্রাহি ত্রাহি রব! ন্যাশনাল ডিজাসটার ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র জানান, আহতদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ চিকিৎসা চলছে৷

আরও পড়ুন: তনুশ্রী-নানা পাটেকর বিতর্কে এ কী বললেন সলমন!

এর আগে, আগস্ট মাসের প্রথমদিকেও ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে পড়ে ইন্দোনেশিয়া৷ ২৯ জুলাই তীব্র ভূমিকম্পের কবলে পড়ে লোম্বক দ্বীপ৷ রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা ছিল ৬.৪ তখন ১২জনেরও বেশি মানুষ মারা যান৷

The post সুনামির করাল গ্রাসে এখনও অবধি মৃত ৫০! appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OnPFyY
via IFTTT

Comments