দাড়িভিট, পুরুলিয়া নিয়ে মানবাধিকার কমিশনে বিজেপি

স্টাফ রিপোর্টার, কলকাতা: ইসলামপুর ও পুরুলিয়ায় নিহত দলীয় কর্মী, সমর্থকদের পরিবার নিয়ে এবার জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি৷

রাজ্যের বিরুদ্ধে নালিশ জানাতে সোমবার সাক্ষাতের সময় চাওয়া হয়েছে রাষ্ট্রপতির৷ সিআইডি তদন্তে অনাস্থার কথা বলে সিবিআই তদন্তের আরজি জানানো হবে বিজেপির তরফে৷ জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

আরও পড়ুন: তৃণমূল ভাঙলেন জয়! বিজেপিতে যোগ শতাধিক কর্মীর

রাজ্য বিজেপি যখন দিল্লির দারস্থ হওয়ার দাবি করছে তখন দাড়িভিটের মৃত ছাত্র রাজেশ সরকারের জ্যেঠু সুভাষ সরকার জানান, ‘‘আমরা কয়েকদিনের মধ্যে মানবাধিকার কমিশনে যাচ্ছি। কিন্তু এর সঙ্গে কোন রাজনৈতিক দলের সম্পর্ক নেই।’’

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, ‘‘দাড়িভিটে দুই ছাত্রকে শাসক দলের পুলিশ হত্যা করেছে। আমরা পুরো বিষয়টা জাতীয় মানবাধিকার কমিশনকে জানাবো।’’

আরও পড়ুন: মানসে মহাদেবের পর কলকাতায় মা দুগ্গাকে কাছে পেতে আসছে রাহুল

ইসলামপুরের ঘটনাকে জাতীয় স্তরে প্রচারে এনে তৃণমূল সরকারকে অপদস্ত করতে চায় রাজ্যের গেরুয়া বাহিনী৷ এক্ষেত্রে রাজধানীতে নিয়ে যাওয়া হচ্ছে পঞ্চায়েত ভোট পর্বে পুরুলিয়ার বলরামপুরে মৃত দুই বিজেপি সমর্থক ত্রিলোচন মাহাতো ও জগন্নাথ টুডুর পরিবারকেও৷

বিজেপির তরফে মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ এস এস আলুওয়ালিয়া, সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ও মুকুল রায় যাবেন মানবাধিকার কমিশনে৷

The post দাড়িভিট, পুরুলিয়া নিয়ে মানবাধিকার কমিশনে বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2xV8hxd
via IFTTT

Comments