প্রাইমারি’র ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার, বারাকপুর: রানিকুঠীর জি ডি বিড়লা স্কুলের ছায়া এবার উত্তর ২৪ পরগনার বারাকপুর গার্লস প্রাইমারি স্কুলে৷ অস্থায়ী এক নাচের শিক্ষকের বিরুদ্ধে নার্সারির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ৷
ঘটনার কথা প্রকাশ্যে এলে ওই শিক্ষকের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের কাছে নালিশ করা হয়৷ কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ আক্রান্ত ছাত্রীর বাবা, মায়ের৷ প্রতিবাদে স্কুলের সামনেই বিক্ষোভ দেখান অভিভাবকরা৷
আরও পড়ুন: ফেসবুকে শুভেন্দু-শিশিরকে কটূক্তি করে গ্রেফতার বিজেপি কর্মী
ঘটনা এক সপ্তাহ আগের৷ ছোট্ট শিশুটিকে স্কুলেরই সিড়ির নীচে দেখতে পান নাচের শিক্ষক৷ অভিযোগ সেই সময় ছোট্ট পড়ুয়ার শরীরের নানা জায়গায় হাত দেন তিনি৷ এমনকি বাড়ির কাউকে সেই ঘটনা না জানাতে শিশুটিকে আদেশ করে শিক্ষক৷
বাড়িতে জানালে বিক্রি করে দেওয়ার কথা জানিয়ে ভয় দেখানো হয়৷ ছাত্রীকে দেওয়া হয় দশ টাকা ও চকলেট৷ ঘটনায় ভয় পেয়ে যায় ছাত্রীটি৷ বাড়িতে ঘটনা সম্পর্কে কোনও কথা জানায়নি সে৷
এরপর কেটে গিয়েছে প্রায় সাতদিন৷ শুক্রবার মেয়ের স্কুলের ব্যাগ পরিষ্কার করতে গিয়ে দশ টাকার নোট পান তার অভিভাবকরা৷ কোথা থেকে এল সেই টাকা৷ প্রশ্ন করতেই সেদিনের শিক্ষকের আচরণের কথা জানায় ছাত্রীটি৷
আরও পড়ুন: কোচবিহারে তৃণমূল কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত বিজেপি
শনিবার বারাকপুর গার্লস প্রাইমারি স্কুলের নাচের শিক্ষক অভিজিৎ ঘোষের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষেক কাছে অভিযোগ জানাতে যান আক্রান্ত ছাত্রীর মা, বাবা৷ কিন্তু স্কুল কর্তৃপক্ষ বিষয়টিতে গুরুত্ব দিতে চায়নি বলে অভিযোগ ছাত্রীর অভিভাবকদের৷
এরপরই বিষয়টি স্কুলের অন্যান্য অভিভাবকরা জানতে পারেন৷ অভিযুক্ত শিক্ষক অভিজিৎ ঘোষের শাস্তির দাবিতে স্কুলের গেটেই বিক্ষোভ দেখান তারা৷
The post প্রাইমারি’র ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2xY7Bq0
via IFTTT
Comments
Post a Comment