Flipkart-ব্যবহার করেন? তাহলে অবশ্যই পড়ুন
নয়াদিল্লি: সামনেই দুর্গোৎসব৷ আর উৎসব মানেই শপিং, খাওয়া দাওয়া এবং বেড়ানো৷ তবে, অনেকসময়ই বেড়ানোর জন্য পকেট সঙ্গ দেয় না৷ তখনই খুঁজতে হয় সস্তার যাত্রা মাধ্যমগুলিকে৷ যারা ট্রেনে ট্রাভেল করতে ভালবাসেন তাদের জন্য উপায় IRCTC ওয়েবসাইট৷ কিন্তু, অনেকেই সময়ের অভাবে ফ্লাইটে যাতাযাত করেন৷ এতদিন ফ্লাইট বুকিংয়ের জন্য ব্যবহার হত Via.com, Goibibo, Paytm৷ কিন্তু, এবার তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নাম, ফ্লিপকার্ট৷
শপিং সাইট হিসেবে ফ্লিপকার্টের সঙ্গে কম বেশি সকলেই পরিচিত৷ চলতি বছরেই (এপ্রিলে) অনলাইন ট্রাভেল পোর্টাল MakeMyTrip এর সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণাটি করেছিল ফ্লিপকার্ট৷ পার্টনারশিপের ফলেই এবার যাত্রীরা ফ্লিপকার্ট অ্যাপ থেকে ফ্লাইট টিকিট বুক করতে পারবেন৷ পরিষেবাটিকে বলা হচ্ছে ‘ট্রাভেল বাই ফ্লিপকার্ট’৷ আপাতত ডোমেসটিক ফ্লাইট টিকিট বুক করতে পারবেন যাত্রীরা৷
তবে, ভবিষ্যতে বাস এবং হোটেল বুকিংয়ের পরিষেবাও দিতে চলছে ই-কমার্স সংস্থাটি৷ ফ্লিপকার্টের মাধ্যমে সবথেকে সস্তায় যাত্রীরা ফ্লাইট টিকিট বুক করতে পারবেন৷ নির্দিষ্ট কিছু ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং ব্যবহার করে টিকিট বুক করলে যাত্রীরা পাবেন ইন্সট্যান্ট ডিসকাউন্ট৷
কিন্তু, কীভাবে বুক করবেন ফ্লাইট টিকিট? ফ্লিপকার্ট-ট্রাভেল বাই ফ্লিপকার্ট-মেনু বাটন-ট্রাভেল ফ্লাইট অপশন-বেস্ট প্রাইস প্রমিশ অন ফ্লাইট টিকিটস-বুক নাও-পছন্দের ফ্লাইট বেছে নিন-পেমেন্ট৷ ফ্লিপকার্টে রেজিস্টার করা ই-মেল আইডিতে পৌঁছে যাবে আপনার ফ্লাইট টিকিট৷
The post Flipkart-ব্যবহার করেন? তাহলে অবশ্যই পড়ুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zFauhv
via IFTTT
Comments
Post a Comment