ধোনির ঠান্ডা মাথা পেয়েছেন রোহিত, নেতৃত্ব নিতেও তৈরি
দুবাই: ভারতের প্রাক্তন অধিনায়ক মহন্দ্র সিং ধোনিকে ডাকা হত ‘ক্যাপ্টেন কুল’ বলে৷ তাঁর যোগ্য উত্তরসূরি কি এবার রোহিত শর্মা৷ এশিয়া কাপে রোহিতের ঠান্ডা মাথায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখে অনেকেই এমনটা মনে করছেন৷ ক্রিকেট মহলে তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এখন চর্চার কেন্দ্রে৷ আর রোহিত কী বলছেন?
মরুশহরে সপ্তমবারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর রোহিত বলেন, ‘ধোনির সঙ্গে দীর্ঘদিন মাঠে থেকে ঠান্ডা মাথায় কঠিন পরিস্থিতি সামলানোটা শিখেছি৷ কোনওদিনই চাপে পড়লে ধোনিকে বিভ্রান্ত হতে দেখিনি৷ মাহি গ্রেট ক্যাপ্টেন৷ কুল থাকাটা ওর থেকে শেখার৷ ধোনির সংস্পর্শে থেকে যা শিখেছি, সেটাই এশিয়া কাপে মনে হয় কাজে এসেছে৷’
ধোনির থেকে ঠান্ডা মাথা পেয়েছেন সেকথা স্বীকার করে পরক্ষণে দলের প্রশংসায় চলে যান রোহিত৷ এশিয়া কাপে ভারতের কাপ্তান বলেন, ‘টুর্মামেন্টের শুরু থেকে আমরা ধারাবাহিকভাবে ভাল খেলে গিয়েছি৷ বোলিং-ব্যাটিং সব বিভাগই দারুণ খেলেছে৷ এমন একটা দল পেলে যে কোনও ক্যাপ্টেন সাফল্য পাবে৷’ ভবিষ্যতে দলের দায়িত্ব নিতে তৈরি কিনা এই প্রশ্নে রোহিতের জবাব, ‘কেন নয়, সদ্য এশিয়া কাপ জিতলাম৷ অবশ্যই সুযোগ এলে অধিনায়কের দায়িত্ব নিতে তৈরি৷ নেতৃত্বটাও উপভোগ করছি৷’
নেতা হিসেবে রোহিতের সাফল্য কিন্তু ঈর্ষণীয়৷ শনিবার নেতা হিসেবে স্পেশাল ক্লাবে ঢুকে পড়লেন রোহিত৷ তৃতীয় ভারত অধিনায়ক হিসেবে এশিয়া কাপে প্রথমবার নেতৃত্ব দিতে নেমে ট্রফি জিতে ফেললেন হিটম্যান৷ এর আগে ১৯৮৪ সালে প্রথমবারের জন্য এশিয়া কাপে নেতৃত্ব দিয়ে ভারতকে ট্রফি দিয়েছিলেন সুনীল গাভাসকর৷ এরপর দিলীপ বেঙ্গসরকারের নেতৃত্বে ১৯৮৮ সালে এশিয়া কাপ জেতে ‘মেন ইন ব্লু’৷ ২০১৮ সালে এশিয়া কাপে প্রথমবার নেতৃত্ব দিতে নেমে কাপ জিতিয়ে সেই ক্লাবে ঢুকে পড়লেন রোহিত৷
এছাড়া এশিয়া কাপ জিতে অধিনায়ক রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন রোহিত৷ অধিনায়ক হিসেবে প্রথম চার সিরিজেই জয়ের মুখ দেখলেন হিটম্যান৷ অতীত ভারতীয় কাপ্তানদের মধ্যে এই রেকর্ড ছিল রাহুল দ্রাবিড়ের৷ ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে কোহলির অনুপস্থিতিতে নেতা হিসেবে ২-১ ওয়ান ডে সিরিজ জেতে ‘মেন ইন ব্লু’৷ এরপর রোহিতের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি সিরিজ জেতে ৩-০ ব্যবধানে৷ শেষবার ২০১৮ মার্চে শ্রীলঙ্কার মাটিতে রোহিতের নেতৃত্বে নিদাহাস ট্রফি জেতে ভারত৷ আর এবার এশিয়া কাপ৷ নেতা হিসেবে কিন্তু উজ্জ্বল ভবিষ্যত রোহিতের৷
The post ধোনির ঠান্ডা মাথা পেয়েছেন রোহিত, নেতৃত্ব নিতেও তৈরি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DGWAiO
via IFTTT
Comments
Post a Comment