বুমরাহের ইয়র্কারে বোল্ড জয়পুর পুলিশ
নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাঁর নো-বল ম্যাচের রঙ পালটে দিয়েছিল৷ আউট হওয়া ফরহার জামান দ্বিতীয় সুযোগ না পেলে ম্যাচটা অনায়াসেই জিততে পারত ভারত৷ ভারতীয় পেসার বুমরাহের করা নো বলে আউট হয়েও জীবনদান পান পাক ওপেনার ফাকহার৷ এরপরই চিত্রনাট্যে নাটকীয় পট পরিবর্তন৷
শতরান হাঁকিয়ে পাকিস্তানকে তিনোশা রানের গণ্ডি পার করান বাঁ-হাতি এই ওপেনার৷ সেই শতরানই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল৷ ভারতকে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেন পাকিস্তান৷ গত বছর ওভালের সেই দিনটা হয়ত ভুলতে চাইবেন বুমরাহ৷
আরও পড়ুন- এশিয়া কাপে দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ব়্যাংকিংয়ে এগোলেন শিখর-রোহিত
হয়ত কেন, ইতিমধ্যেই সামনের দিকে তাকাতে অতীতের সেই ভুল ভুলেও গিয়েছেন নিশ্চয়৷ তাই তো এশিয়া কাপে ঝকঝকে পারফর্ম্যান্স৷ ভারতকে সপ্তমবারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর বুমরাহের ঝুলিতে এসেছে আট উইকেট৷ টুর্নামেন্টের দ্বিতীয় সেরা উইকেট প্রাপক ভারতীয় এই পেসার৷
@traffic_jpr well done Jaipur traffic police this shows how much respect you get after giving your best for the country. pic.twitter.com/y0PU6v9uEc
— Jasprit bumrah (@Jaspritbumrah93) June 23, 2017
টুর্নামেন্ট জিতে ট্রফির সঙ্গে ছবি পোস্ট করে এবার জয়পুর ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ইয়র্কার হাঁকালেন বুম বুম বুমরাহ৷ সেবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহের নো বল নিয়ে রোড সেফটি পোস্টার বানিয়েছিল জয়পুর পুলিশ৷ সোশ্যাল মিডিয়ায় পোস্টে জয়পুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেই পোস্টার প্রকাশ করা হয়৷
ছবিতে একদিকে নো বল করছেন বুমরাহ, অন্যদিকে জেব্রা ক্রসিংয়ের সামনে গাড়ী থমকে৷ বার্তা হিসেবে লেখা, লাইন পার করলে বড় মাশুল দিতে হতে পারে৷ আদতে নো বল করে বড় মাশুল দিয়েছিলেন বুমরাহ৷ সেই পোস্ট দেখে চোটেছিলেন ভারতীয় পেসার৷ জয়পুর পুলিশকে কটাক্ষ করে ইয়র্কার স্পেশালিস্ট লিখেছিলেন, ‘দেশের হয়ে সবটা দিয়েও এভাবে কটাক্ষ শুনতে হয়! এটাই প্রাপ্তি’৷
Some people love to use their creativity on the sign boards. Hope this one fits there as well!! ????????#Champions#AsiaCup2018 #lionalwaysroars???? pic.twitter.com/VWiJidwmaA
— Jasprit bumrah (@Jaspritbumrah93) September 28, 2018
এবার এশিয়া কাপ জিতে জয়পুর পুলিশের সেই বিজ্ঞাপনকে কটাক্ষ করে বুমরাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কিছু লোক হোডিংয়ে তাঁর ক্রিয়েটিভিটি দেখায়, আশা করি ট্রফি হাতে এই ছবিটাও এবার তাঁদের ক্রিয়েটিভ বিজ্ঞাপনে জায়গা করে নেবে৷’
The post বুমরাহের ইয়র্কারে বোল্ড জয়পুর পুলিশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2y44OLE
via IFTTT
Comments
Post a Comment