শেখ হাসিনার নামেই পরিচিত হবে বিখ্যাত পদ্মা সেতু
মুন্সীগঞ্জ: বাংলাদেশের বহু প্রতীক্ষিত পদ্ম সেতুর সঙ্গে জুড়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যার নাম৷ নতুন নামেই সেটি পরিচিত হবে৷ ৩১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান এই সেতুর নাম হচ্ছে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’৷ শনিবার নির্বাচনী প্রচারে মুন্সীগঞ্জে গিয়ে এমনই জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সেতু মন্ত্রী ওবায়ুদল কাদের৷
তিনি বলেছেন, সেতুর নামকরণের বিষয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন থেকে বহু চিঠিপত্র এসেছে৷ প্রত্যেকের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই সেতুর নামকরণ হোক।
পদ্মা নদীর উপর ১৫ কিলোমিটার দৈর্ঘ্য নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু তৈরি হচ্ছে। এর মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটবে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে৷ প্রথমদিকে বিশ্বব্যাংক এই সেতু তৈরিতে অর্থ প্রদান করবে বলেছিল৷ পরে তারা সরে আসে৷ এরপর বাংলাদেশ সরকার নিজের খরচেই এই বৃহত্তম সেতু প্রকল্প সম্পাদন করছে৷ ২০১৮ সালের শেষের দিকে এটির উপর দিয়ে যানবাহন চলাচল করবে৷
ওবায়দুল কাদের আরও জানান, বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে সরে যাওয়ার পর নিজস্ব খরচে সেতু নির্মাণের সাহস দেখিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই সাহসকে সম্মান জানাই। তাঁর একক সাহসের সোনালি ফসল হল পদ্মা সেতু। তাই এই পদ্মা সেতুর নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছি ‘শেখ হাসিনা-পদ্মা সেতু’।
The post শেখ হাসিনার নামেই পরিচিত হবে বিখ্যাত পদ্মা সেতু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2y2v8pt
via IFTTT
Comments
Post a Comment