নেতাজি খুনে হাত রয়েছে রাশিয়ার, মন্তব্য বিজেপি সাংসদের
আগরতলা: ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় মারা যাননি নেতাজি সুভাষ চন্দ্র বসু৷ তাঁকে খুন করা হয়েছিল৷ আর সেই খুনের ষড়যন্ত্রে জড়িত ছিল পূর্বতন সোভিয়েত ইউনিয়ন৷ বিশ্বাসঘাতকতা করেন সেদেশের তৎকালীন প্রেসিডেন্ট জোসেফ স্তালিন৷ শনিবার আগরতলায় একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর৷ তাঁর দাবি, জওহরলাল নেহরু সব জানতেন৷ তিনিই ছিলেন ষড়যন্ত্রকারী৷
এর আগেও নেতাজি খুনে জোসেফ স্তালিনকে কাঠগড়ায় তুলেছিলেন বিজেপির এই বির্তকিত নেতা৷ শনিবার আরও একবার সেই কথাই বলেন তিনি৷ আগরতলার সংস্কৃতিক গৌরব সংস্থার আয়োজিত একটি অনুষ্ঠানে এসে বিজেপি সাংসদ দাবি করেন, নেতাজি কমিউনিস্ট রাশিয়াতে আশ্রয় চেয়েছিলেন৷ পরবর্তীকালে সেখানেই তাঁকে খুন করা হয়৷
তিনি বলেন, ‘‘নেতাজি ১৯৪৫ সালে মোটেই মারা যাননি৷ তাঁকে খুনের ষড়যন্ত্র করেন জওহরলাল নেহরু এবং জাপানীরা৷ সেই সময় সুভাষ চন্দ্র বসু রাশিয়াতে থাকতে চেয়েছিলেন৷ তাঁকে থাকার অনুমতিও দেয় রাশিয়া৷ জওহরলাল নেহরু সব জানতেন৷ পরে তাঁকে সাইবেরিয়াতে গোপনে খুন করা হয়৷ সেই নির্দেশ দিয়েছিলেন স্তালিন৷’’ যদিও স্তালিন কেন সেই নির্দেশ দিয়েছিলেন তা পরিস্কার জানাননি তিনি৷
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৪৮ সালে ভারতে আসেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলিস৷ তাঁর একটি বক্তব্যকে উদ্ধৃত করে স্বামী জানান, নেতাজির কারণে ব্রিটিশরা দেশ ছাড়তে বাধ্য হয়৷ তিনি বলেন, ‘‘ব্রিটিশ প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছিলেন সেই সময় ভারত শাসন করা খুবই কঠিন হয়ে পড়েছিল৷ ব্রিটিশ সেনাবাহিনীতে নিযুক্ত ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছিল৷ অপরদিকে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠনের পর ব্রিটিশরা আরও ভয় পেয়ে যায়৷ নেতাজির কারণেই ব্রিটিশরা দেশ ছাড়তে বাধ্য হয়৷ পরাধীনতার বেড়াজাল থেকে মুক্ত হয় ভারত৷’’
নেতাজি ছাড়াও সংবিধানের ৩৭০ ধারা ও রামমন্দিরের মত বিতর্কিত বিষয়েও নিজের মত প্রকাশ করেন স্বামী৷ ৩৭০ ধারা প্রসঙ্গে জানান, রাষ্ট্রপতির একটা নোটিফিকেশনে এই ধারা বাতিল করে দেওয়া সম্ভব৷ তার জন্য সংসদের ভোটাভুটির কোনও প্রয়োজন নেই৷
The post নেতাজি খুনে হাত রয়েছে রাশিয়ার, মন্তব্য বিজেপি সাংসদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RaNmhx
via IFTTT
Comments
Post a Comment