শিক্ষক নিয়োগে ছাড়পত্র দিল মমতা সরকার
কলকাতা: শিক্ষক নিয়োগের ছাড়পত্র দিল রাজ্য সরকার। চয়েস বেসড ক্রেডিট সিস্টেম (সিবিসিএস)-এর চাপে নতুন এই ছাড়পত্র দিতে বাধ্য হয়েছে সরকার। এর ফলে বর্তমান শিক্ষকদের উপর থেকে যেমন পাহাড়প্রমাণ চাপ কমবে, তেমনই নেট-সেট উত্তীর্ণ প্রার্থীদের সামনে চাকরির সুযোগ খুলে যাচ্ছে। উচ্চশিক্ষা দফতর নতুন শিক্ষক নিয়োগের ব্যাপারে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে। সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া সব মহলেই।
এই বছর থেকেই বাধ্যতামূলক সিবিসিএস ব্যবস্থা চালু হয়ে যায়। কলেজ-বিশ্ববিদ্যালয়ের এই বছর থেকে এই ব্যবস্থা চালু করায় সমস্যা তৈরি হয়। এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বাংলা ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, বহু কলেজেই শিক্ষক সংখ্যা অপ্রতুল। অথচ ছাত্র প্রচুর। ইউজিসি নির্ধারিত ছাত্র-শিক্ষক অনুপাতের দফরফা হয়ে আছে। তার উপর সেমেস্টার পদ্ধতিতে পঠনপাঠন চালু হওয়ায় না পাঠ্যক্রম শেষ করা যাচ্ছে, না কোনও বিষয় বিস্তারিত ভাবে পড়ানো যাচ্ছে। ছ’মাস অন্তর পরীক্ষার ফলে চাপে নাভিশ্বাস উঠছে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের। উত্তরপত্র মূল্যায়ন করে উঠতেও ঘুম ছুটেছে শিক্ষকদের। এই অবস্থায় উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা স্বাভাবিকভাবেই আশার আলো নিয়ে এসেছে।

উচ্চ শিক্ষাদফতরের এই নির্দেশিকাতে নতুন দিগন্ত খুলে যাবে বলে মত শিক্ষামহলের। কারণ একদিকে যেমন শিক্ষকদের উপর চাপ কমবে তেমনই শিক্ষার মান উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
The post শিক্ষক নিয়োগে ছাড়পত্র দিল মমতা সরকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NPSlWN
via IFTTT
Comments
Post a Comment