BREAKING: ভারতের আকাশসীমায় ঢুকে পড়ল পাকিস্তানি চপার
শ্রীনগর: একদিকে গোপন সেনা অভিযানের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে রাষ্ট্রসংঘে চলছে ভারত-পাকিস্তানের অন্য যুদ্ধ। এরই মধ্যে আচমকা ভারতের আকাশসীমায় ঢুকে পড়ল এক পাকিস্তানি হেলিকপ্টার। রবিবার দুপুরে ওই হেলিকপ্টার দেখা গিয়েছে কাশ্মীরের আকাশে।
এদিন ট্যুইটারে ওই ভিডিও প্রকাশ করেছে এএনআই। সেখানে দেখা যাচ্ছে যে এগিয়ে আসছে একটি পাক হেলিকপ্টার। কাশ্মীরের পুঞ্চ সেক্টরে এই ঘটনা ঘটে।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিবাদে মদত দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘হত্যাকারীদের গুণকীর্তন করে পাকিস্তান’, গোটা বিশ্বের সামনে এই ভাষাতেই আক্রমণ করলেন সুষমা।
৯/১১ কি১বা ২৬/১১-র কথা মনে করিয়ে দেন তিনি। বললেন, ‘পাকিস্তান শুধু সন্ত্রাসবাদে মদত দেয় তাই নয়, সব দোষ অস্বীকারও করেন অনায়াসে।’ সুষমা উল্লেখ করেন, আমেরিকার বন্ধু হওয়া সত্বেও পাকিস্তান দিনের পর দিন লুকিয়ে রেখেছিল লাদেনকে। তাকে খুঁজে বের করে হত্যা করার জন্য আমেরিকাকে সাধুবাদ দেন তিনি।
The post BREAKING: ভারতের আকাশসীমায় ঢুকে পড়ল পাকিস্তানি চপার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OZA6uC
via IFTTT
Comments
Post a Comment