বিতর্ক পিছু ছাড়ছে না, প্রকাশ্যে কেন সহ-অভিনেতাকে চড় মারলেন দেব!

কলকাতা: ইদানিং দেব আর বিতর্ক সমর্থক শব্দ হয়ে উঠেছে টলিপাড়ায়। যার পুরো ক্রেডিট যায় ‘হইচই আনলিমিটেড’-এর ঝুলিতে। শুরুটা ছিল মিমির এছবি থেকে সরে যাওয়া নিয়ে। তারপর প্রিয়াঙ্কার চলে যাওয়া, উজবেকিস্থানে শ্যুটিং, রিমেকের অভিযোগ-একের পর এক এসেছে সমালোচনা। যা ঠান্ডা মাথায় সামলেছেন প্রযোজক তথা অভিনেতা দেব। কিন্তু হঠাৎ একটি ভিডিও ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, মেজাজ হারিয়ে সহ অভিনেতাকে চড়, ঘুসি মারছেন নায়ক। আর তাঁকে সামলাচ্ছে কিছু মানুষ। যাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পূজাও।

এই ভিডিও দেখতে দেখতে ছড়িয়ে পরে নেট দুনিয়ায়। তিন ভাগে ভাগ হয়ে যায় সাইবারবাসী। কারও বক্তব্য, প্রকাশ্যে নায়কের এমন ব্যবহার মোটেই শোভা পায় না। আফটার অল তিনি তো আর সাধারন মানুষ নন, পাবলিক ফিগার। দেব মহলের পাল্টা উত্তর, সহজে মাথা গরম করার মানুষ দেব নয়। ঐ ব্যক্তিটি নিশ্চয় এমন কিছু করেছেন, যার জেরে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি অভিনেতা। সেলিব্রিটি তো কি হয়েছে, তিনি ও তো রক্তে মাংসে গড়া মানুষ!

তবে দেবের পক্ষ-বিপক্ষ মহল ছাড়া, এই ভিডিওর রিয়েলিটি নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু সংখ্যক মানুষ। তাঁদের কথায়, এটা পাব্লিসিটি স্টান্ট নয় তো? আজকাল তো নেগেটিভ পাব্লিসিটি জমানা!

আরও পড়ুন:  “১০ বছর ধরে কি কোমায় ছিল তনুশ্রী”

তিন পক্ষের একের পর এক কথায় গরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। কিন্তু মুখে ‘রা’ টি পর্যন্ত কাটেন না পরিচালক। তবে সম্প্রতি নাম প্রকাশ্যে অনিচ্ছুক দেবের ঘনিষ্ঠ মহল জানিয়েছেন, ” দেব বরাবরই প্রোমোশনের ক্ষেত্রে অন্য রকমের ভাবনা ভাবেন। ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’,-এ তা দেখে দেখেছেন দর্শক। ‘হইচই আনলিমিটেড’ রিলিজ করবে ১২ অক্টোবর। এবারেও প্রোমোশনের জন্য আলাদা কিছু ভেবেছেন দেব। এই ভিডিয়ো তারই অংশ। গতকাল একটা নির্দিষ্ট গ্রুপ এটা করেছে। এটা তো সবে টিজার দেখছেন, এখনও আসল ভিডিয়োটা বাকি। আমরা কেউই এটা নিয়ে কথা বলব না ভেবেছিলাম। কিন্তু যে ভাবে এটা ভাইরাল হল তাতে আসল কথাটা বলতেই হচ্ছে। ওই গ্রুপও ফেসবুকে ভিডিয়োটা শেয়ার করে আসল সত্যিটা বলে দিয়েছে।”

১২ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘দেব এন্টারটেনমেন্ট ভেনচারস’র এই নতুন ছবি৷ রম-কমের ভরপুর এই ছবি নিয়ে সিনেপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে৷ চিত্রনাট্য অনুযায়ী এই ছবিতে এক বড় শিল্পপতির ঘরজামাই উত্তীয় (দেব)। তাঁর স্ত্রী (কৌশানি) সমসময় পুজোপাঠ নিয়ে ব্যস্ত থাকেন। যা উত্তীয়র জীবনের সব চেয়ে বড় সমস্যা। অন্যদিকে প্রোমোটার বিজনের (খরাজ) জীবন তাঁর দুই স্ত্রীকে নিয়ে সমস্যায় জর্জরিত। কনীনিকা বন্দোপাধ্যায় ও মানসী সিনহা। কেউ কারও কথা জানে না! তাই সারাক্ষণ বিজনের একটি ভয় কাজ করে, পাছে তাঁর এক বউ অন্য বউয়ের অস্তিতের কথা টের পেরে যায়।

আরও পড়ুন: নাবালককে ধর্ষণ করায় গ্রেফতার কঙ্গনার হেয়ার স্টাইলিস্ট

এদিকে আবার অবিবাহিত হয়েও রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদারের (শাশ্বত) জীবনে শান্তি নেই। আবার বউয়ের জন্য মনে শান্তি নেই গ্যারাজ মেকানিক আজমল খানের (অর্ণ)। কারণ অভিনত্রী হতে চাওয়া তার বউ (রোজা পারমিতা) মনে করে, এই কালিঝুলি মাখা মানুষটি তার বর হওয়ার যোগ্য নয়।

সুতরাং কারও মনেই শান্তি নেই। তাই শান্তির খোঁজে তারা সবাই উজবেকিস্তানে ঘুরতে যায়। সেখানে গিয়ে তাদের একে-অপরের সঙ্গে আলাপ হয়। এই সরফে তাদের গাইড ললিতা ঝুরঝুরোস্কির (পূজা বন্দ্যোপাধ্যায়)। বিদেশে ঘুরতে গিয়ে ঘটনাচক্রে তৈরি হয় এমন সমস্যা, যা রীতিমতো হইচই বাধিয়ে দেয় তাদের জীবনে। সেটা কী? উত্তর মিলবে ছবির পর্দায়।

The post বিতর্ক পিছু ছাড়ছে না, প্রকাশ্যে কেন সহ-অভিনেতাকে চড় মারলেন দেব! appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zFgPJM
via IFTTT

Comments