‘সরাসরি তিনলক্ষ মানুষের কর্মসংস্থান হবে এই হাইটেক পার্কে’
ঢাকা: আগামী তিন বছরে দেশের আইসিটি খাতে বিপুল মানুষের কর্মসংস্থান হবে বলে। এমনটাই জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নগরীর নবীনগরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক প্রকল্পের আওতায় ১০ তলাবিশিষ্ট সিলিকন টাওয়ার, বাউন্ডারি ওয়াল ও সাব স্টেশন এবং ডিপ টিউবয়েল ও রেইন ওয়াটার হারভেস্টিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে লিটন বলেন, বঙ্গবন্ধু হাইটেক পার্কসহ ২৮টি হাইটেক পার্ক নির্মাণ কাজ এগিয়ে চলেছে। আগামী ২০২১ সালের মধ্যে ২৮টি পার্কের কাজ শেষ হলে সরাসরি তিন লাখ মানুষের কর্মসংস্থান হবে। আর পরোক্ষভাবে প্রায় ২০ লাখ মানুষের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। বঙ্গবন্ধু হাইটেক পার্কের আশপাশের এলাকার মানুষদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। যাদের প্রযুক্তিগত যোগ্যতা আছে তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজ পাবে বলে জানান মেয়র।
লিটন বলেন, “উন্নয়নের অগ্রাযাত্রা অব্যাহত রাখতে আবার শেখ হাসিনা সরকার দরকার। এই কথাটি আমরা সবাই মিলে চারদিকে ছড়িয়ে দেব, আর আমাদের যার যেখানে আত্মীয়-স্বজন আছে তাদেরসহ সাধারণ মানুষের মাঝে সবাইকে ছড়িয়ে দিতে হবে।” অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, শুধু ঢাকা, গাজীপুরে হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে না, ঢাকার বাইরে যে ২৮টি হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে সেগুলোতে আগামী তিন বছরে তিন লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে, রাজশাহীতে হবে ১৪ হাজার জনের।
The post ‘সরাসরি তিনলক্ষ মানুষের কর্মসংস্থান হবে এই হাইটেক পার্কে’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2y13QQp
via IFTTT
Comments
Post a Comment