ফের আইপিএস অফিসারদের বদলি

কলকাতা: শহরে ফের IPS অফিসারদের বদলি৷ বুধবার ৬ আইপিএস অফিসারের বদলি হল৷ আইপিএস অফিসার রাজকরণ নায়ার, কোটেশ্বর রাও নালাভাত, শ্রী সুখেন্দু হীরা, শ্রী এস সেলভামুরুগন, মনোরঞ্জন ঘোষ,সইদুল আলির বদলি হয়েছে৷

আইপিএস অফিসার রাজ করণ নায়ার, যিনি হাওড়া পুলিশ কমিশনারেটে ডিসি জোন (মর্থ)-১-এ ছিলেন, তিনি স্থানান্তর হয়ে গেলেন সিও, ইএফআর ফার্স্ট বিএনে৷ আইপিএস অফিসার কোটেশ্বর রাও, যিনি ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসপি ছিলেন, পাশাপাশি ডায়মন্ডহারবার হেড কোয়ার্টারের দায়িত্বেও ছিলেন, স্থানান্তর হয়ে বাঁকুড়া এসপি পদে যোগ দিচ্ছেন৷ এসপি বাঁকুড়া শ্রী সুখেন্দু হীরার স্থানান্তর হয়ে আসছেন বিধাননগর পুলিশ কমিশনারেট,ডিসি,জোন-ওয়ানে৷ যেখানে আগে ছিলেন শ্রী এস সেলভামুরুগান৷ তাঁর স্থানান্তর হচ্ছে ডায়মন্ডহারবার জেলা পুলিশ ও হেড কোয়ার্টারে এসপি পদে৷ যেখানে আগে ছিলেন কোটেশ্বর রাও৷

এছাড়াও, SAP-এর অ্যাসিসটেন্ট কমান্ড্যান্ট বারাকপুর শ্রী মনোরঞ্জন ঘোষ স্থানান্তরিত হয়ে আসছেন DS পুলিশ, সিআইডি-তে৷ একই পদে আসছেন SAP-এর অ্যাসিসটেন্ট কমান্ড্যান্ট দুর্গাপুরের সইদুল আলি৷ এখনও পর্যন্ত আইপিএস অফিসার বদলের কারণ জানায়নি ভবানীভবন৷

The post ফের আইপিএস অফিসারদের বদলি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2CRvNju
via IFTTT

Comments