বাড়িতে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স থেকে বিয়ের শংসাপত্র: মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: সরকারি পরিষেবা পৌঁছে যাবে সাধারণ মানুষের বাড়িতেই। চলতি মাস থেকেই আম আদমির জন্য এই ব্যবস্থা চালু হচ্ছে। ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- রাস্তা সারাই , মিছিলে ভোগান্তি হতে পারে শহরে

এই সরকারি পরিষেবাগুলির তালিকায় রয়েছে ড্রাইভিং লাইসেন্স, বিয়ের শংসাপত্র, জাতিগত শংসাপত্র এবং রেশন কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি। যেগুলির জন্য দৌড় ঝাপ করতে হতো বিভিন্ন সরকারি দফতরে। শুধু তাই নয়, পোড়াতে হতো অনেক কাঠখড়।

আরও পড়ুন- চলন্ত বাসে চালক-খালাসির লালসার শিকার তরুণী

এবার সেই পরিষেবা মিলবে বাড়িতে বসেই। সরকারি প্রতিনিধি বাড়ি বয়ে এসে দিয়ে যাবে সরকারি শংসাপত্র। প্রশাসনের এই নয়া পদক্ষেপ শাসন ব্যবস্থায় বিপ্লব ঘটাবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সরকারি পরিষেবার মধ্যের যে দুর্নীতি হয় তাও বন্ধ হবে বলেই দাবি করেছেন তিনি।

আরও পড়ুন- বিপুল পরিমাণ যৌন উদ্দীপক মাদক উদ্ধার

চলতি মাসের ১০ তারিখ থেকেই এই পরিষেবা চালু হবে দিল্লিতে। শুক্রবার এই বিষ্যটি ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, “দোরগোড়ায় মিলবে সরকারি পরিষেবা। প্রশাসন পরিচালনায় ঘটতে চলেছে নয়া বিপ্লব। দুর্নীতির বিরুদ্ধে বড় আঘাত। সাধারণ মানুষের সবথেকে বড় সুবিধা। যা বিশ্বের মধ্যে প্রথম ঘটতে চলেছে দিল্লিতে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওই পরিষেবা।”

আম আদমি পার্টি পরিচালিত দিল্লিতে সাধারণ মানুষের জন্য মোট ১০০টি পরিষেবা বাড়িতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করে। সেই প্রস্তাব পাঠানো হয় রাজ্যপালের কাছে। গত জুলাই মাসে পাঁচ বিচারকের একটি বেঞ্চ এই বিষয়ে সিলমোহর দেওয়ার পরেই শুরু হয় প্রস্তুতি। যা সম্পন্ন হয়েছে অগস্ট মাসে। বাড়িতে বসেই এই পরিষেবা পেতে খরচ করতে হবে অতিরিক্ত ৫০ টাকা।

The post বাড়িতে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স থেকে বিয়ের শংসাপত্র: মুখ্যমন্ত্রী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2wJ5rKj
via IFTTT

Comments