এবার কোকা-কোলার ‘বোতলে’ ভারতের প্রিয় হরলিক্স

নয়াদিল্লি: কয়েকদিন আগেই ইউকে-র জনপ্রিয় কফি চেন ‘কোস্টা’কে কিনে নিয়েছে কোকা-কোলা। এবার ভারতের বাজারেও এক জনপ্রিয় সংস্থাকে কোকা-কোলা টার্গেট করেছে বলে শোনা যাচ্ছে। ‘সানডে টেলিগ্রাফ’-এ সেই খবর প্রকাশিত হয়েছে।

সূত্রের খবর, সফট ড্রিংকের ব্যবসা থেকে এবার অন্য ধরনের পানীয়ের দিকে নজর দিয়েছে বিশ্বের অন্যতম বড় এই সফট ড্রিংক কোম্পানি। শোনা যাচ্ছে, ভারতের হেল্থ ড্রিংক কোম্পানি ‘হরলিক্স’ তাদের পরবর্তী লক্ষ্য। ৩০০ কোটি পাউন্ডে এই সংস্থা কিনে নিতে পারে কোকা-কোলা।

কিছুদিন আগেই কফি চেন কোস্টাকে ৩৯০ কোটি পাউন্ডে কিনে নিয়েছে কোকা-কোলা। তবে হরলিক্স কেনার ব্যাপারে সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, কিছুদিন আগেই হরলিকস সংস্থা কিনতে আগ্রহী বলে জানিয়েছিল আইটিসি। সিগারেটের প্রস্তুতকারক সংস্থা হিসেবে পরিচিত আইটিসি বহুদিন আগেই ব্যবসায় বৈচিত্র্য আনতে অন্যান্য পণ্য ও পরিষেবা নজর দিয়েছিল৷ সম্প্রতি কলকাতার এই সংস্থাটির ১০৭তম বার্ষিক সাধারণ সভার পরে এক নির্দিষ্ট প্রশ্নের উত্তরে আইটিসি ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরী এমনই বার্তা দিয়েছেন। পুরী জানিয়েছেন, তাঁরা হরলিক্স ব্র্যান্ড অধিগ্রহণ করতে আগ্রহী এবং সেক্ষেত্রে দামটা যথোপযুক্ত হওয়া একান্ত প্রয়োজনীয়৷ পাশাপাশি অবশ্য তিনি জানিয়েছেন কমপ্ল্যান কিনতে আগ্রহী নন৷

The post এবার কোকা-কোলার ‘বোতলে’ ভারতের প্রিয় হরলিক্স appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2O1aAEI
via IFTTT

Comments