ভেঙে পড়া মাঝেরহাট উড়ালপুলের ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা, বাড়তে পারে হতাহতের সংখ্যা

ভেঙে পড়া মাঝেরহাট উড়ালপুলের ধ্বংসস্তূপে রাতভর চলেছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতার পুলিশ কমিশনার। এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। আহত ২৫, এর মধ্যে  ২২ জন পুরুষ এবং ৩ জন মহিলা। ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। বাড়তে পারে হতাহতের সংখ্যা। জেসিবি দিয়ে ভেঙে পড়া চাঙড় সরিয়ে দেখা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছে কিনা। যদিও এখনও পর্যন্ত কোনও প্রাণের স্পন্দন মেলেনি বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। সকালে ঘটনাস্থলে যান বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আজ ফের নামতে পারে বৃষ্টি। ফলে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা।

from https://ift.tt/2wLameu
via IFTTT

Comments