স্ত্রী ‘অন্য সম্পর্কে’, আত্মঘাতী যুবক
মালদহ: স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে রয়েছেন৷ অভিযোগ, সেই যন্ত্রণাতেই আত্মঘাতী হয়েছেন ইংরেজবাজারের এক যুবক৷ জীবন নিয়ে নাজেহাল, ফেসবুকে এ কথা জানিয়েই আত্মহননের পথ বেছে নেন তিনি৷ মালদহের ইংরেজবাজার থানার যদুপুরের ঘটনা৷ মৃত যুবকের নাম রকি সাটিয়ার৷
আরও পড়ুন: Breaking: শিলিগুড়িতে ভেঙে পড়ল সেতু
এদিকে এই ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী সুহানা পারভিন ও তাঁর বাপেরবাড়ির লোকজন গা ঢাকা দিয়েছেন৷ মৃতদেহ ময়নাতদন্তের পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত৷ মৃতের দিদি পপি বসাকের অভিযোগ, তাঁর ভাইয়ের সঙ্গে বছর পাঁচেক আগে সুহানার বিয়ে হয়৷ বিয়ের পর থেকেই তাঁর ভাই ও ভাইয়ের স্ত্রী যদুপুরে এক আত্মীয়ের বাড়িতে থাকতেন৷
পপি বসাকের অভিযোগ, মৃতের স্ত্রীর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে৷ এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই বিবাদ লেগে থাকত। তাদের একটি সন্তানও রয়েছে। সম্প্রতি ভাই ফেসবুকে লেখে সে আর এইসব সহ্য করতে পারছে না।
আরও পড়ুন: ভাড়াটেদের অনুপস্থিতিতে বাড়িতে হামলা বাড়িওয়ালার
অন্যদিকে মৃতের এক আত্মীয়র অভিযোগ, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সহ্য করতে না পেরেই রকি এই ঘটনা ঘটিয়েছে৷ এরপর তাঁর মৃতদেহ হাসপাতালে ফেলে রেখে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে গিয়েছে৷ অভিযুক্তদের খোঁজে ইংরেজবাজার থানার পুলিশ৷
The post স্ত্রী ‘অন্য সম্পর্কে’, আত্মঘাতী যুবক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2oMoy2b
via IFTTT
Comments
Post a Comment