বেলঘরিয়ায় দেড় বছর ধরে নাবালিকাকে ভয় দেখিয়ে 'ধর্ষণ', গ্রেফতার অভিযুক্ত প্রোমোটার তৃণমূল কাউন্সিলরের স্বামী
বেলঘরিয়ায় দেড় বছর ধরে নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার বরানগরের ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী, পেশায় প্রোমোটার রাজু ঘোষ। কাল রাতে তাঁকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। রাজু ঘোষের বাড়ির পাশে গৃহশিক্ষকের কাছে টিউশন পড়তে যেত ষোলো বছরের কিশোরী। অভিযোগ, বাড়িতে ডেকে নাবালিকাকে ধর্ষণ করে রাজু। ঘটনা কাউকে জানালে পরিবারের সকলকে প্রাণে মারার হুমকি দিয়ে দেড় বছর ধরে একাধিকবার ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল পুলিশ। অবশেষে কাল রাতে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়
from https://ift.tt/2QeN1tD
via IFTTT
from https://ift.tt/2QeN1tD
via IFTTT
Comments
Post a Comment