স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবিতে পুরুলিয়ার বলরামপুরে পড়ুয়াদের রাস্তা অবরোধ
স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবিতে পুরুলিয়ার বলরামপুরে পড়ুয়াদের রাস্তা অবরোধ। অভিযোগ, বলরামপুরের চণ্ডীতলা শিক্ষা নিকেতনে পরিকাঠামোর বেহাল দশা। মিড ডে মিল রান্না হয় না। শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতির হার অনিয়মিত। আলো-পাখা চলে না।এছাড়া, স্কুলের শৌচাগারের অবস্থাও বেহাল। এই পরিস্থিতিতে আজ বলরামপুর-বরাবাজার রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। সামিল হন স্কুলের প্রাক্তনীরাও।বলরামপুর থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে, ঘণ্টাখানেক পরে অবরোধ উঠে যায়
from https://ift.tt/2oEYlmi
via IFTTT
from https://ift.tt/2oEYlmi
via IFTTT
Comments
Post a Comment