কেন খুন ৪ বছরের ফুটপাথবাসী শিশুকন্যা? কে বা কারা খুন করে শ্যামবাজারে ম্যানহোলে ফেলে শিশুর মৃতদেহ? উত্তরের খোঁজে তদন্তকারীরা

কেন খুন ৪ বছরের ফুটপাথবাসী শিশুকন্যা? কে বা কারা খুন করে শ্যামবাজারে ম্যানহোলে ফেলে শিশুর মৃতদেহ? উত্তরের খোঁজে তদন্তকারীরা। শুক্রবার শ্যামলাল স্ট্রিটের একটি বাড়ির ভিতরে থাকা ম্যানহোলটি আধখোলা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ভিতর থেকে পচা গন্ধ পেয়ে সন্দেহ হয় তাঁদের। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে ম্যানহোল থেকে ৪ বছরের এক শিশুকন্যার পচাগলা মৃতদেহ উদ্ধার করে। উল্টোডাঙা থানার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা। ঘটনায় বাড়ির মালিক ও মৃত শিশুর পরিজনদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের।

from https://ift.tt/2NLsECw
via IFTTT

Comments