সেই মাল উনি! রাজ্য সভাপতিকে নজিরবিহীন আক্রমণ তৃণমূলের মন্ত্রীর
কোচবিহার: বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কে ফের বিতর্কিত মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আজ বুধবার তিনি দিলীপ ঘোষকে পুটি মাছের সঙ্গে তুলনা করেন।
তিনি বলেন, পুটিমাছ যেমন জলে লাফালাফি করে আবার ডাঙ্গায় নিয়ে আসলে কিছুক্ষণ লাফালাফি করে নিস্তেজ হয়ে যায়। দিলীপ ঘোষ হল সেই ‘মাল’। তাঁর হুমকি বাংলার মানুষ ভয় পায়না। বিজেপির রাজ্য সভাপতিকে এই ভাষাতেই নজিরবিহীন আক্রমণ করলেন রবীন্দ্রবাবু। যে ভাষাতে দিলীপবাবুকে আক্রমণ করেছেন তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
The post সেই মাল উনি! রাজ্য সভাপতিকে নজিরবিহীন আক্রমণ তৃণমূলের মন্ত্রীর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Dx0kmV
via IFTTT
Comments
Post a Comment